NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

গ্রিসে বন্দুকধারীর হামলায় নিহত ২


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

গ্রিসে বন্দুকধারীর হামলায় নিহত ২

গ্রিসের ক্রিট দ্বীপে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।  

ঘটনাটি পারিবারিক প্রতিহিংসার কারণে হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, ইরাক্লিও থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভোরিজিয়া গ্রামে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন ৫০ বছর বয়সি নারী রয়েছেন।

এএনএর তথ্যমতে, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে ওই এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বিস্ফোরক হামলার ঘটনাও ঘটে।

 

 

অন্যদিকে, রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায়, আহতদের উদ্ধারে সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে এলাকা নিরাপদ করে তোলে, যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে।

ক্রিট দ্বীপটিতে অবৈধ অস্ত্রধারণ বেশ প্রচলিত এবং পারিবারিক প্রতিশোধমূলক সহিংসতা প্রায়ই ঘটে থাকে।  এর আগে 

গত রোববারও দ্বীপের পশ্চিমাঞ্চলে এক যুবক (২৩) গুলি করে ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে হত্যা করে।