NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

নিজের বাড়িতেই ক্যাটরিনার গোপন ছবি ধারণ!


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

নিজের বাড়িতেই ক্যাটরিনার গোপন ছবি ধারণ!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর দিকে নজর পড়ে ফটোসাংবাদিকদের। সুযোগ পেলেই তারা ছবি নিচ্ছেন। তার ব্যক্তিগত ছবি গোপনে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, যা তীব্র সমালোচনা সৃষ্টি করেছে তার ভক্ত-অনুরাগীসহ বলিউড তারকাদের। এমন ঘটনায় ফটোসাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।  

জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) মুম্বাইয়ের জুহুতে অবস্থিত নিজের সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় একান্ত মুহূর্তে ছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এমন সময়ে বাইরে থেকে লুকিয়ে তার ছবি তোলেন ফটোসাংবাদিক। আর সেই ছবি প্রকাশ করা হয় সামাজিক মাধ্যমের পোর্টালে। যা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এ নিয়ে অভিনেত্রীর গোপনীয়তার ওপর প্রশ্ন উঠেছে; ক্ষোভে ফেটে পড়েন তার ভক্ত-অনুরাগীসহ সহশিল্পীরা। একটি জনপ্রিয় সংবাদ পোর্টালে সেই ছবিগুলো প্রকাশ করা হয়। ছবিগুলো দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে ফটোসাংবাদিকদের এই 'ধৃষ্টতা' নিয়ে প্রশ্ন ওঠে।

 

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আপনাদের সমস্যাটা কোথায়? একজন নারীর অনুমতি ছাড়া তার নিজের বাড়িতেই তাকে গোপনে ক্যামেরাবন্দি করছেন এবং সেই ছবি নিজেদের পোর্টালে প্রকাশ করছেন, আপনারা তো অপরাধীর চেয়ে কোনো অংশে কম নন। ছিঃ লজ্জাজনক!

এ ঘটনার পর ক্যাটরিনার অনুরাগীরা দ্রুত পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা প্রশ্ন তুলে বলেছেন, একজন তারকা নিজের বাড়িতেও কেন গোপনীয়তা রক্ষা করতে পারবেন না?

এ ধরনের ফটোসাংবাদিকদের উৎপাত বলিপাড়ায় নতুন নয়। এর আগেও একইভাবে অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত মুহূর্তের ছবি তার বাড়ি থেকে গোপনে তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যা সেই সময় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।