NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

পর্তুগালে ভিন্ন আঙ্গিকে যাত্রা মিনহালস কিচেনের


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:১৫ এএম

>
পর্তুগালে ভিন্ন আঙ্গিকে যাত্রা মিনহালস কিচেনের

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ইনতেনদেন্টে মেট্রো স্টেশন সংলগ্ন মিনহালস কিচেনে চালু হয়েছে  বাংলাদেশি খাবারের বুফে সার্ভিস। ৫ জুন থেকে নতুন এ আঙ্গিকে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।  

বর্তমানে পর্তুগালে একমাত্র মিনহালস কিচেনেই এ ধরনের সেবা পাওয়া যাচ্ছে। 

বৈচিত্র্যময় বাংলাদেশি খাবার বিদেশিদের মাঝে তুলে ধরতে এবং একই সাথে এখানে বসবাসরত প্রবাসীদের খাবারের স্বাদে ভিন্নতা দিতে এই ভিন্ন উদ্যোগ।

 

প্রতিষ্ঠানটির পরিচালক জহির আহমেদ এবং মাহমুদা চৌধুরী ঢাকা পোস্টকে জানান, পর্তুগালে বাংলাদেশের রেস্টুরেন্টের বুফে সার্ভিস নেই। আমরা বিভিন্ন চাইনিজ এবং অন্যান্য দেশের বুফে সার্ভিস দেখি... সেখানে ওইসব দেশের খাবারের স্বাদ ইচ্ছে মতো নেওয়া যায় এবং বিদেশিরাও তাদের খাবার সম্পর্কে জানতে পারেন। এই সার্ভিসে ২৬ রকমের খাবার রয়েছে, ফলে বিদেশিরা খুব সহজেই আমাদের বাংলাদেশি খাবারের সাথে পরিচিত হতে পারবে।