NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী

নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছে ইহুদি ধর্মগুরুরাও। মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণসই করছেন বিভিন্ন শহরের র‍্যাবাইরা।

মূলত, দেশটিতে এবছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এ নির্বাচনটিকে। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে পারে নিউইয়র্কবাসী।

আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফসহ বেশকিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থি ভোটারদের আকৃষ্ট করছেন তিনি। গাজায় ইসলাইলি গণহত্যার তুমুল সমালোচক হিসেবেও ধরা হয়ে থাকে তাকে।  

তবে, মামদানির এই জনসমর্থন সহজে মেনে নিতে রাজি নন অনেকেই। বিভিন্ন উপায়ে তাকে আক্রমণ করতে ছাড়ছে না প্রতিপক্ষ। এরইমধ্যে বেশ কয়েকবার তাকে ইসলামপন্থির তকমা দিয়েছেন অন্যতম প্রধান প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমো। পাশাপাশি, তার প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে ভিত্তিহীন দাবি করেছেন নিউইয়র্কের সাবেক এই গভর্নর।

শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, টাইমস অফ ইসরাইলের প্রতিবেদন বলছে, মামদানির পরাজয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে নিউইয়র্কের ইহুদিরাও। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বার বার ইসরাইলবিরোধী মনোভাব তুলে ধরায় শঙ্কিত তারা।  

মামদানি নিউইয়র্কে ইহুদীবিদ্বেষ ছড়াচ্ছেন এমন একটি বার্তা সংযুক্ত চিঠিতে সই করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের র‍্যাবাইরা। সাধারণ ইহুদি ভোটাররা যাতে মামদানিকে ভোট না দেয়, একারণেই এমন পদক্ষেপ তাদের। যেসব র‍্যাবাইরা সই করছে না তাদেরও তালিকা প্রস্তুত করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ।

এরইমধ্যে চিঠিতে জমা পড়েছে ১ হাজারেরও বেশি ইহুদী ধর্মগুরুর স্বাক্ষর, যা মার্কিন ইতিহাসে বিরল একটি ঘটনা। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এ মেট্রোপলিটন শহরের নগরপিতা নির্বাচন।