NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

মালাইকার জন্মদিনে অর্জুনের রহস্যময় পোস্ট


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

মালাইকার জন্মদিনে অর্জুনের রহস্যময় পোস্ট

মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পরও যেন তাকে ভুলতে পারছেন না অর্জুন কাপুর। প্রায়ই তার মুখে শোনা যায় মালাইকার কথা। অভিনেত্রীর যে কোনও সমস্যায় সর্বদা পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। অভিনেত্রীর জন্মদিনে তার জন্য কী প্রার্থনা করলেন প্রাক্তন প্রেমিক?

সদ্যই ৫২-তে পা দিলেন মালাইকা।

তার বয়স যেন উল্টো দিকে হাঁটছে। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও কীভাবে এমন ফিট রয়েছেন, তা নিয়ে প্রায়ই তাকে নানা কথা শুনতে হয়। শুধু তাই নয়, অর্জুনের সঙ্গে তার প্রেম চলাকালীন তাদের বয়সের ফারাক নিয়েও নিত্যদিন কটাক্ষের মুখে পড়তে হতো তাকে।

 

অর্জুনের সঙ্গে সম্পর্ক ভাঙার পরও বার বার তা জোড়া লাগার গুঞ্জন শোনা গেছে।

মালাইকার জন্মদিনে সেই গুঞ্জন উস্কে অর্জুন লেখেন, ‘শুভ জন্মদিন। সব সময় এমনই উচ্চতায় থেকো। হাসিটা বজায় রেখো এবং খোঁজ চালিয়ে যাও।’ 

 

এই খোঁজ চালিয়ে যাওয়ার মধ্যে কোন ইঙ্গিত দিতে চেয়েছেন অভিনেতা? সেটা স্পষ্ট নয়।

 

এর আগে গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দু’জনের এক ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছিলেন। বিচ্ছেদ হলেও নাকি তাদের মধ্যে সৌজন্যতা বজায় থাকবে, জানিয়েছিলেন সেই সূত্র। কিন্তু তার পরেই অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি চোখে পড়ে অনুরাগীদের। 

তবে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছিলেন অর্জুন।

দুঃসময়ে প্রাক্তন প্রেমিকার পাশে ছিলেন তিনি। সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু জানাননি মালাইকা।