NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

গাজায় নতুন করে সহিংসতা, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা জোরদার


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

গাজায় নতুন করে সহিংসতা, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা জোরদার

গাজায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে ইসরায়েল ও হামাসকে পুনরায় আলোচনার টেবিলে ফেরানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সোমবার মার্কিন দূতরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

আল জাজিরার তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর পরও ইসরায়েল ও হামাস উভয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গৃহীত যুদ্ধবিরতি পরিকল্পনায় পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে।

 

তবে যুদ্ধবিরতির প্রথম দিক থেকেই বারবার সহিংসতার ঘটনা ঘটায়, এই চুক্তি টিকিয়ে রাখা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র দুই পক্ষের ওপর কতটা চাপ ধরে রাখতে এবং সংঘাতের অবসানে গতি আনতে পারবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সর্বশেষ ঘটনাবলি দেখিয়ে দিয়েছে—দুই বছরের গাজা যুদ্ধের পর অর্জিত এই বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নিতে কতটা চ্যালেঞ্জের মুখে রয়েছে। হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ শাসনব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।