NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ধর্মের কারণে অভিনয় ছাড়েন, এবার বিয়ের খবর দিলেন জায়রা


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

ধর্মের কারণে অভিনয় ছাড়েন, এবার বিয়ের খবর দিলেন জায়রা

অভিনয় ছাড়ার পাঁচ বছর পর বিয়ে করলেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। অভিনেত্রী বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের সঙ্গে। সেই সিনেমায় আমিরকন্যার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে বড়পর্দায় অভিনয় শুরু করে নিজেকে পরিচিত করেন অভিনেত্রী। 

দুটি হিট সিনেমায় অভিনয় করে এবার বলিউডকে বিদায় জানালেন জায়রা ওয়াসিম। ১৮ বছর বয়সের মধ্যেই পরপর দুটি সিনেমায় অভিনয় করে অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া জায়রা সাফল্যের স্বাদ পেতে না পেতেই অভিনয়জগৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ধর্মে মন দিতে চান, এমন খবরই সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে দেখা যায়, কনের পরনে লাল রঙের বিয়ের পোশাক। বর বেছে নিয়েছিলেন ঘিয়ে রং। কিন্তু দুজনেই দাঁড়িয়ে রয়েছেন পেছন ফিরে। আরেকটি ছবিতে দেখা যায়, মেহেন্দি করা নববধূর হাত বিয়ের কাগজে সই করছেন।  ক্যাপশনে লিখেছেন— 'কবুল হ্যায়।' জায়রা ওয়াসিমকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তবে কাকে বিয়ে করেছেন তা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। 

 

 

উল্লেখ্য, ‘দঙ্গল’ সিনেমায় একটি দৃশ্যে জায়রাকে কেশহীন অবস্থায় দেখা যায়। সেই দৃশ্যে অভিনয়ের কারণে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই দৃশ্যে অভিনয় করে নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে সিনেমাটি বক্স অফিসে আলোড়ন ফেলেছিল। ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন জায়রা। সেই সিনেমাতে আমিরের সঙ্গে অভিনয় করেন তিনি। ২০১৯ সালের মার্চ মাসে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার শুটিং শেষ করেন জায়রা। সেই বছর অক্টোবর মাসে মুক্তি পায় সিনেমাটি।

২০১৯ সালের ৩০ জুন সামাজিক মাধ্যমে পোস্ট করে জায়রা লিখেছিলেন, আমি নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চাই। তাই অভিনয়জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।