NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

এইচ-১বি ভিসা ফি বাড়ানোয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

এইচ-১বি ভিসা ফি বাড়ানোয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

নতুন এইচ-১বি ভিসার জন্য এক লাখ ডলারের ফি নির্ধারণ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন চেম্বার অব কমার্স। সংগঠনটির দাবি, এই ফি অবৈধ এবং মার্কিন ব্যবসা খাতের জন্য ক্ষতিকর।

ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার দায়ের করা ফেডারেল মামলায় চেম্বার অব কমার্স আদালতের কাছে দাবি করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন, তাই আদালত যেন ফি কার্যকর করার পদক্ষেপ স্থগিত করে।

এইচ-১বি ভিসা মূলত উচ্চ দক্ষতাসম্পন্ন পেশার জন্য দেওয়া হয়—বিশেষ করে প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য।

তবে শিক্ষক, চিকিৎসকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পেশাজীবীরাও এই ক্যাটাগরিতে পড়েন।

 

ট্রাম্প প্রশাসন গত মাসে এই ফি ঘোষণা করে যুক্তি দেখায়, আমেরিকান কর্মীদের চাকরি বিদেশি কম খরচের শ্রমিকেরা নিচ্ছে। তবে পরে হোয়াইট হাউস জানায়, বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য নয় এবং ছাড় পাওয়ার জন্য আলাদা আবেদন ফর্মও রাখা হয়েছে।

চেম্বার অব কমার্সের অভিযোগ অনুযায়ী, এই ফি এইচ-১বি সংক্রান্ত বিদ্যমান অভিবাসন আইন লঙ্ঘন করছে, যেখানে স্পষ্টভাবে বলা আছে—ভিসা ফি সরকারের প্রক্রিয়াগত ব্যয়ের ওপর নির্ভর করবে, ইচ্ছামতো বাড়ানো যাবে না।

 

অভিযোগে বলা হয়, ‘প্রেসিডেন্টের কাছে বিদেশি নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণের যথেষ্ট ক্ষমতা থাকলেও, তা কংগ্রেসের পাস করা আইনের পরিপন্থী হতে পারে না।’

এর আগে একটি এইচ-১বি ভিসা আবেদনের খরচ সাধারণত তিন হাজার ৬০০ ডলারের কম ছিল।

চেম্বার অব কমার্সের মতে, ‘এই নতুন ফি কার্যকর হলে, মার্কিন কোম্পানিগুলোকে হয় শ্রম ব্যয় ব্যাপকভাবে বাড়াতে হবে, নয়তো উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মী কমাতে হবে, যাদের বিকল্প স্থানীয়ভাবে পাওয়া যায় না।’