NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

সার্জারি করিনি, মাঝে মাঝে ওজন বাড়ে-কমে: শ্রাবন্তী


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

সার্জারি করিনি, মাঝে মাঝে ওজন বাড়ে-কমে: শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সেরা অভিনেত্রীদের একজন। সিনেমাপ্রেমী দর্শকরা তাকে একই রকম দেখে অভ্যস্ত। সম্প্রতি তিনি নিজের চেহারা কিংবা লুক পরিবর্তন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। এখন পর্যন্ত নিজের সৌন্দর্য ধরে রাখতে কোনো ধরনের সার্জারি করেননি বলেও একটি পডকাস্টে জানিয়েছেন অভিনেত্রী।

শ্রাবন্তী বলেন, ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে, আমি সেভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে-কমে। এ ছাড়া মুখটা একই থাকবে। আমি সার্জারি করিনি এখন অবধি, তাই একই আছি।

সৌন্দর্য বাড়াতে বোটক্সের সাহায্য নেওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ইনজেকশনে তার ভীষণ ভয়। যদিও ভবিষ্যতের সম্ভাবনার কথা বলা যাবে না। তিনি বলেন, খুব ভয় লাগে ইনজেকশন। ফিউচারে দেখব একবার ট্রাই করে, কিন্তু এখন অবধি করিনি বলে জানান এ অভিনেত্রী।

বর্তমানে কাজ ও ব্যক্তিগত জীবন দুটো নিয়েই আলোচনায় থাকেন শ্রাবন্তী। তার এমন সরাসরি মন্তব্য দ্রুতই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে।