NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কংগ্রেসের সভাপতি নির্বাচন ১৭ অক্টোবর


খবর   প্রকাশিত:  ০৭ নভেম্বর, ২০২৪, ০৫:৪৮ এএম

>
কংগ্রেসের সভাপতি নির্বাচন ১৭ অক্টোবর

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। গণনা ১৯ অক্টোবর। গতকাল রোববার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

গতকাল অনুষ্ঠিত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। 

গান্ধী পরিবারের কেউ দলের সভাপতির দায়িত্ব নিতে চান না। ফলে এবার গান্ধী পরিবারের বাইরের কেউ সভাপতির আসনে বসতে পারেন বলে গুঞ্জন রয়েছে বেশ কিছু দিন ধরেই।  

অবশ্য গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতারা সভাপতি হিসেবে রাহুল গান্ধীকেই চাইছেন। কিন্তু, তাকে এখনও রাজি করানো যায়নি। কথা ছিল ২১ সেপ্টেম্বরের মধ্যেই নতুন সভাপতি নির্বাচন করো হবে। কিন্তু রাহুল গান্ধী শেষ পর্যন্ত রাজি না হওয়ার কারণে পিছিয়ে গেল নির্বাচন।  

 

শারীরিক অসুস্থতার চিকিৎসা করাতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধীও তার সঙ্গে রয়েছেন।   

২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সভাপতির পদ ছাড়েন রাহুল। তারপর থেকেই স্থায়ী সভাপতি পায়নি কংগ্রেস। অন্তর্বর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া। 

এদিকে এরইমধ্যে প্রবীণ নেতা গুলাম নবি আজাদ ও তার ঘনিষ্ঠ নেতারা সম্প্রতি দল ছেড়েছেন রাহুলের ওপর ক্ষোভ দেখিয়ে। রাহুলের সভাপতিত্ব নিয়ে কংগ্রেসের একটি অংশে তীব্র অসন্তোষও রয়েছে। 

রাহুল যদি কংগ্রেসের সভাপতি না হন তাহলে কি গান্ধী পরিবারের বাইরের কেউ হচ্ছেন দলের সভাপতি? এ নিয়ে আলোচনা রয়েছে বেশ কিছু দিন ধরেই। গান্ধী পরিবারের বাইরের কারও মধ্যে থেকে এ পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট নাম এসেছে।  

 

তবে এ বিষয়ে অশোক কয়েকদিন আগে বলেছিলেন- যদি রাহুল গান্ধী সভাপতি না হন, তবে দেশের সমস্ত কংগ্রেস কর্মীই আশাহত হবেন। বহু কর্মী বাড়িতে বসে যাবেন, এর ফলে দলেরই ক্ষতি হবে। উনার উচিৎ কংগ্রেস কর্মীদের  অনুভূতির প্রতি মর্যাদা রেখে নিজে থেকেই এই দায়িত্ব নেওয়া। দলের সবাই চান রাহুল গান্ধীই সভাপতি হোক। তাই আমার মনে হয় উনার এই প্রস্তাব গ্রহণ করা উচিত। এটা গান্ধী বা অগান্ধী পরিবারের বিষয় নয়, এটা সংগঠনের কাজ এবং এতে কেউ প্রধানমন্ত্রী হয়ে যাবেন না।