NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন অভিনেত্রী

এক বছর প্রেমের পর অভিনেতা কৃষ পাঠককে কিছুদিন আগে আদালতে বিয়ে করেন ‘বিগ বস’খ্যাত সারা খান। তারা দুজন দুই ধর্মের হলেও তাদের গল্প এক ভালোবাসার বলে জানিয়েছিলেন অভিনেত্রী।  

কৃষ হিন্দু ধর্মাবলম্বী হলেও সারা খান মুসলিম। ধর্ম ভিন্ন হওয়ার কারণে ইতিমধ্যে অনেকেই তাকে ট্রল করছেন এবং নেতিবাচক মন্তব্যও করছেন।

এবার তাদের কড়া জবাব দিলেন সারা, পাশাপাশি শুভাকাঙক্ষীদের ধন্যবাদ জানিয়ে একটা ভিডিও পোস্ট করেছেন। 

 

ভিডিও পোস্ট করে সারা ক্যাপশনে লেখেন, ‘সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা এবং শুধু ভালোবাসা সবার জন্য।’ 

ভিডিওতে তিনি বলেন, ‘কৃষ এবং আমি ভিন্ন সংস্কৃতির মানুষ, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের ধর্ম আমাদের ভালোবাসা শিখিয়েছে। আমাদের পরিবার আমাদের সবাইকে সম্মানভাবে দেখতে এবং অন্যদের আঘাত না করতে শিখিয়েছে।

আমি আমাদের সকল শুভাকাঙক্ষীদের প্রতি কৃতজ্ঞ।’

 

সারা আরো বলেন যে, যারা নেতিবাচক কথা বলছেন তাদেরও তিনি কিছু বলতে চান। অভিনেত্রী বলেন, ‘দয়া করে বুঝুন, কোনো ধর্মই অন্য ধর্ম বা বিশ্বাসকে অবমাননা বা অপমান করতে শেখায় না। আমরা বিবাহিত, আমাদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এটা শেয়ার করে নিচ্ছি এবং কারও অনুমোদন চাইছি না।

কারণ আমরা ইতিমধ্যেই আমাদের পরিবার এবং আইনের অনুমোদন পেয়েছি।’

 

সারা বলেন, ‘আমার ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক কেবল আমার। আমার ঈশ্বর আমাকে কেবল ভালোবাসতে শিখিয়েছেন এবং আমি এটুকুই করব। কোনো ধর্মই অন্যদের সম্পর্কে খারাপ কথা বলতে বা অন্যের জীবনে হস্তক্ষেপ করতে শেখায় না।’ 

সারা ব্যাখ্যা করেন যে তিনি এবং কৃষ উভয় ধর্মকেই সম্মান করবেন, যথাযথ প্রতিজ্ঞা গ্রহণ করবেন এবং পাহাড়ে বিয়ে সারবেন।

 

এর আগে সারা খান ‘বিগ বস ৪’-এ আলি মার্চেন্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সে বিয়ে বেশিদিন টিকেনি। তিনি এখন রামায়ণের লক্ষ্মণে সুনীল লাহিড়ীর ছেলে কৃষ পাঠকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। সারা কৃষের চেয়ে চার বছরের বড়।