NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ফারুকীর পুরোনো স্ট্যাটাস শেয়ার করে যা বললেন শাওন


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

ফারুকীর পুরোনো স্ট্যাটাস শেয়ার করে যা বললেন শাওন

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বর্তমানে পর্দায় সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সব সময়ই সরব তিনি। প্রায়ই বিভিন্ন ইস্যুতে কথা বলেন। শোবিজ অঙ্গন হোক বা রাজনীতি, শাওনকে প্রায়ই লিখতে দেখা যায় ফেসবুকে। মাঝে মাঝেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সরকারে থাকা দায়িত্বে থাকা লোকদের খোঁচাও দিতে দেখা যায় তাকে।

যেমনটা সর্বশেষ পোস্টে সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে খোঁচা দিলেন শাওন।

 


 

মঙ্গলবার (৭ অক্টাবর) ফারুকীর একটি পুরোনো ফেসবুক স্ট্যাটাস স্ক্রিনশট দিয়ে পোস্ট করেন শাওন। যেখানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের তরুণ নেতৃত্বদের প্রশংসা করতে দেখা গেছে ফারুকীকে। ১০ বছর আগের অর্থাৎ ২০১৫ সালের ১৪ ডিসেম্বর সেই পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘এটা একটা ধন্যবাদ বার্তা।

ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিকী, এন্ড আওয়ার ভেরি ওউন আশরাফুল আলম খোকন। প্রত্যেক সরকারের ভেতর অনেক সরকার থাকে। আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে, তাদের কারনেই বহুবার হোঁচট খেয়েও একেবারে আশা হারিয়ে ফেলি না। এই শক্তি বেড়ে উঠুক শত গুণ, এই শক্তি যুক্তির দুয়ার খোলা রাখুক সদা, সমাজের দিকে চোখটা মেলে রাখুক।
গাউসুল আলম শাওন, তুই এমনিতেই খাটো। ধন্যবাদ দেয়া কি ঠিক হবে?’

 


 

সেই পোস্টের নিচে ফারুকী আরো লেখেন, ‘বিঃদ্রঃ কেনো এই ধন্যবাদ- এই প্রশ্ন করবেন না। কোনো উত্তর দিতে পারবো না। এবং এই সরকারের তরুণ শক্তিকে প্রশংসা করলাম কোনো একটা ইস্যুতে না, ইস্যু বেশ কয়টা।’

ফারুকীর সেই পুরনো পোস্ট শেয়ার করে ক্যাপশনে শাওন লিখেছেন, ‘এটা একটা ধন‍্যবাদ বার্তা।

’ শাওনের এই পোস্ট যে ফারুকীকে খোঁচা মেরে, তা বুঝতে বাকী নেই অনুরাগীদের। মন্তব্যের ঘরেও যা স্পষ্ট করলেন শাওন। পোস্টে একজন মন্তব্য করেন, সেই মন্তব্যের জবাবে শাওন লেখেন, ‘না মানে গত ১৭ বছরে উনি কোথায় ছিলেন সেটাই দেখছি। ফ‍্যাসিস্টের দোসর ট‍্যাগপ্রাপ্তদের ওয়ালে কিন্তু এতো ধন‍্যবাদ নেই।’