NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

এক ঘণ্টা পর লিফট থেকে বের করা হলো নীলাঞ্জনা নীলাকে


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

এক ঘণ্টা পর লিফট থেকে বের করা হলো নীলাঞ্জনা নীলাকে

এক ঘণ্টা লিফটে আটকা পড়েছিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফট খুলে তাকে উদ্ধার করেন। সম্প্রতি রাজধানীর উত্তরায় ঘটে যাওয়া এই ঘটনার বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

সামাজিক মাধ্যমের একটি ভিডিও প্রকাশ করেছেন নীলাঞ্জনা নীলা।

ভিডিও বার্তায় আটকে পড়া সময়টা নীলা নিজেই দেখিয়েছেন। নিজের মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে আটকে পড়ার মুহূর্তটা তুলে ধরেন। ভিডিওতে দেখা যায় তিনি কী অবস্থায় আছেন, কেমন আছেন সেসব বিষয় শেয়ার করছেন। মূলত আতঙ্ক দূর করার জন্যই তিনি কথা বলছিলেন, এ সময় ব্যাগ থেকে পানির বোতল বের করে পানিও খেতে দেখা যায় তাকে।

 

 

পরে উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফটের দরজা সামান্য ফাঁক করে রাখেন যেন অভিনেত্রী শ্বাস নিতে পারেন। এরপর এক ঘণ্টা সময় ব্যয় করে নীলাঞ্জনা নীলাকে লিফট থেকে বের করা হয়।


 

নীলার আটকে পড়ার ঘটনা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে অনেকেই দুশ্চিন্তা করছিলেন।

তবে শেষ পর্যন্ত তাকে সুরক্ষিত অবস্থাতেই উদ্ধার করা গেছে।

 

নীলাঞ্জনা নীলা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। তবে বদরুল আনাম সৌদের শ্যামা কাব্য চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।