NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

সিডনিতে বন্দুকধারীর হামলায় বহু মানুষ আহত


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৫, ১১:১০ এএম

সিডনিতে বন্দুকধারীর হামলায় বহু মানুষ আহত

অস্ট্রেলিয়ার সিডনি শহরে এক বন্দুকধারীর হামলায় বহু মানুষ আহত হয়েছে। এই ঘটনায় সোমবার (৬ অক্টোবর) ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি সিডনির একটি ব্যস্ত রাস্তায় প্রায় ৫০ বার গুলি চালিয়েছে। এতে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে। খবর এএফপির।

স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের ইনার ওয়েস্টে পুলিশের কাছে ফোনকল আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত বন্দুকধারী তার বাড়ি থেকে রাস্তায় থাকা গাড়ি এবং পুলিশের দিকে এলোমেলোভাবে গুলি চালায়।

 

পুলিশের একটি বিশাল টিম পুরো এলাকা ঘিরে ফেলে এবং রাস্তা অবরুদ্ধ করে। পরবর্তীতে বন্দুকধারীকে গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রাইফেল জব্দ করেছে।

জো আজার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, রাস্তার ওপারে কাজ করার সময় তিনি শুনতে পান যে জানালায় আতশবাজি বা পাথর ছোঁড়া হচ্ছে।

 

দ্য সিডনি মর্নিং হেরাল্ড সংবাদমাধ্যমকে আজার বলেন, মনে হলো কোনো ব্যক্তির গাড়ির কাচ উড়ে গেল এবং তারপর বাস স্টপের কাচ ভেঙে গেল। তিনি বলেন, সবকিছু এত দ্রুত ঘটে গেল, তাই আমি বুঝতে পারছিলাম না কী হচ্ছে।

 

 

 

অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতারের সময় তার চোখের চারপাশের অংশে সামান্য আঘাতের চিহ্ন থাকায় তাকে হাসপাতাল নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। পুলিশ এই হামলার ঘটনার তদন্ত শুরু করেছে।