NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

আলিমুজ্জামান ও রাফী পাচ্ছেন ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

আলিমুজ্জামান ও রাফী পাচ্ছেন ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর পরিচালনায় রায়হান রাফী এবং চলচ্চিত্র সাংবাদিকতায় আলিমুজ্জামান পাচ্ছেন ফজলুল হক স্মৃতি পুরস্কার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফজলুল হক স্মৃতি কমিটির সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম বলেন, আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫’ পুরস্কার দেওয়া হবে।

 

বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমার’ সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’র পরিচালক ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’। কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এ পুরস্কার চালু করেন। পুরস্কার হিসেবে অর্থমূল্য, সম্মাননা পত্র ও ক্রেস্ট দেওয়া হয়।

এরই মধ্যে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেয়েছেন- সাইদুল আনাম টুটুল এবং ফজল শাহাবুদ্দিন (২০০৪), চাষী নজরুল ইসলাম ও আহমদ জামান চৌধুরী (২০০৫), হুমায়ূন আহমেদ ও রফিকুজ্জামান (২০০৬), সুভাষ দত্ত ও হীরেন দে (২০০৭), গোলাম রাব্বানী বিপ্লব ও আবদুর রহমান (২০০৮), আমজাদ হোসেন ও সৈয়দ শামসুল হক (২০০৯), মোরশেদুল ইসলাম ও চিন্ময় মুৎসুদ্দী (২০১০), ই আর খান ও অনুপম হায়াৎ (২০১১), নাসিরউদ্দিন ইউসুফ ও গোলাম সারোয়ার (২০১২), রাজ্জাক ও রেজানুর রহমান (২০১৩)।

 

 

 

এছাড়াও ২০১৪ সালে এই পুরস্কার পেয়েছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী ও আরেফিন বাদল, মাসুদ পারভেজ ও শহীদুল হক খান (২০১৫), আজিজুর রহমান ও মোস্তফা জব্বার (২০১৬), আবদুল লতিফ বাচ্চু ও নরেশ ভুঁইয়া (২০১৭), মোস্তফা সরয়ার ফারুকী ও শফিউজ্জামান খান লোদী (২০১৮), কোহিনূর আখতার সুচন্দা ও রাফি হোসেন (২০১৯), আলমগীর ও দীপেন (২০২০) এবং কাজী হায়াত ও মাজহারুল ইসলাম (২০২১), দেলোয়ার জাহান ঝন্টু এবং আবদুল্লাহ জেয়াদ (২০২২) এবং ছটকু আহমেদ এবং ইমরুল শাহেদ (২০২৩)।