NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ সাকী


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:১৯ এএম

>
চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ সাকী

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ সাকী মারা গেছেন। শনিবার (২৭ আগস্ট) দিনগত রাত ১ টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা অসুখে ভুগছিলেন।

এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

একটি সিনেমায় ওমর সানীর সঙ্গে আব্দুল্লাহ সাকী
একটি সিনেমায় ওমর সানীর সঙ্গে আব্দুল্লাহ সাকী

আব্দুল্লাহ সাকীর জন্য ফেসবুকে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। তিনি লেখেন, ‘‘একটা দুঃসংবাদ পেলাম এখন, আমার বিখ্যাত ছবি ‘প্রেম গীত’-এ আমার সাথে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকী ভাই গতরাত একটার সময় ইন্তেকাল করেছেন, উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানালেন, সাকী ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।”

এছাড়া জায়েদ খানসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন এই অভিনেতার জন্য।

উল্লেখ্য, ৯০ দশকের অসংখ্য সিনেমায় পাশ্ব চরিত্রে দেখা গিয়েছিল আব্দুল্লাহ সাকীকে। অভিনয় দিয়ে অল্প সময়ে তিনি প্রশংসিত হন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি। এবার চিরতরে দূরে চলে গেছের দুনিয়া থেকে।