NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

মৃত্যুর আগে জোর করে মদ খাওয়ানো হয় সোনালিকে


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:১৯ এএম

>
মৃত্যুর আগে জোর করে মদ খাওয়ানো হয় সোনালিকে

‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী ও বিজেপি নেত্রী সোনালি ফোগত মারা গেছেন গত সোমবার (২২ আগস্ট)। শুরু থেকেই এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়। অভিনেত্রী-নেত্রীর মৃত্যুর ঘটনা নতুন দিকে মোড় নিয়েছে। সোনালির ভাইয়ের দাবি তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে!

জানা গেছে, মৃত্যুর আগে জোর করে পানীয় খাওয়ানো হয় সোনালিকে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে গোয়ার রেস্তোরাঁ থেকে টলোমলো পায়ে বের হচ্ছেন সোনালি। একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল সেই ঘটনা। এবার আরও একটি সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে এল। যেখানে দেখা গেল, রেস্তোরাঁয় নাচের জায়গায় জোর করে সোনালিকে কিছু পান করানো হচ্ছে।

ওই ফুটেজেই দেখা গিয়েছে, সোনালিকে জোর করে পানীয়টি খাওয়াচ্ছেন তার আপ্ত-সহায়ক সুধীর সাঙ্গোয়ান। তাকে এবং তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, গোয়ার আঞ্জুনার কার্লিস রেস্তোরাঁ থেকে সোনালিকে বের হতে সাহায্য করছেন সুধীর। এই সিসিটিভি ফুটেজের বিষয়ে আগেই জানিয়েছে গোয়া পুলিশ। বিবৃতি দিয়ে জানিয়েছে, ফুটেজ থেকে স্পষ্ট গোয়ার রেস্তোরাঁয় জোর করে জলের বোতল থেকে পানীয় খাওয়ানো হয়েছে অভিনেত্রী ও বিজেপি নেত্রীকে। পুলিশ এও জানিয়েছে, রাসায়নিক মাদক মেশানো জল খাওয়ানো হয়েছিল সোনালিকে।

গত সোমবার নিজের আপ্ত-সহায়ক সুধীর এবং সুখবিন্দরের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন সোনালি ফোগত। সেই দিনই তাকে কার্লিস রেস্তোরাঁয় পার্টিতে নিয়ে যায় ওই দুই সঙ্গী। সেখান থেকে তাকে রাতে হোটেলে নিয়ে যাওয়া হয়। পরের দিন ভোরে আঞ্জুনার এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে বলা হয়, হৃদরোগেই মৃত্যু হয়েছে সোনালির। তার পরিবার খুনের অভিযোগ করে। এর পরেই তদন্তে নামে পুলিশ।