NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সিনেমা ছেড়ে সত্যিই কি আমেরিকায় স্থায়ী হচ্ছেন নায়ক বাপ্পি


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

সিনেমা ছেড়ে সত্যিই কি আমেরিকায় স্থায়ী হচ্ছেন নায়ক বাপ্পি

সাম্প্রতিক সময়ে ঢালিউডের নায়ক বাপ্পি চৌধুরীকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিকে ঘিরে গুঞ্জন ওঠেছে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে যাচ্ছেন তিনি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখে গেছে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে।

এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাপ্পি। তিনি সাফ জানালেন, স্থায়ী হওয়ার খবর একেবারেই ভিত্তিহীন।

 

নায়ক বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার পর থেকে অনেকেই বলেছেন যে আমি স্থায়ী হতে এসেছি। এটা সত্য নয়। পারিবারিক-ব্যবসায়িক কাজে এখানে এসেছি। আগামী মাসেই আবার দেশে ফিরব।’

বিদেশে স্থায়ী হওয়ার গুঞ্জন প্রসঙ্গে আরও বলেন, ‘অনেক সংবাদ দেখেছি যে আমি নাকি আর দেশে ফিরব না। এ কথার কোনো ভিত্তি নেই। দেশে ফিরলেই সব মিটে যাবে।’

 

চলচ্চিত্র প্রসঙ্গেও ক্ষোভ ঝাড়েন তিনি। বাপ্পির ভাষায়, ‘অনেক দিন নতুন সিনেমায় আমাকে দেখা যায়নি, এটা সত্য। বাংলাদেশের চলচ্চিত্র আমাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। অথচ আমার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে।’

এদিকে, দুর্গাপূজা মিস করার আক্ষেপও জানালেন অভিনেতা। বলেন, ‘এই প্রথম পূজার উৎসবে দেশের বাইরে আছি। পরিবারকে খুব মিস করছি। দেশে থাকলে মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখতাম। যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারে পূজা উপলক্ষে একটা আমন্ত্রণ রয়েছে, সেখানে থাকব।’

সব মিলিয়ে বোঝা যাচ্ছে, সিনেমা ছাড়ছেন না বাপ্পি চৌধুরী। আর আমেরিকায় তার স্থায়ী হওয়ার খবরটিও গুঞ্জন মাত্র।