NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

আরিয়ানের সিরিজ মাতাচ্ছে রাঘব-ইমরান হাশমি


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

আরিয়ানের সিরিজ  মাতাচ্ছে রাঘব-ইমরান হাশমি

অন্তর্জালে মুক্তি পেয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’, যা নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল।

গত বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তির পর নানা কারণেই সিরিজটি এখন তুমুল আলোচনায়। ৭ পর্বের এই সিরিজে বলিউডের সব ব্যয়বহুল তারকাকে একসঙ্গে দেখা গেছে। তবে সব কিছু ছাপিয়ে ব্যাপক আলোচনা চলছে সিরিজটিতে রাঘব জুয়েল আর ইমরান হাশমির একটি দৃশ্য নিয়ে।

মজার সেই দৃশ্যটি ইতিমধ্যে সোশ্যালে ভাইরাল, একইসঙ্গে করছেন নানা ধরনের মন্তব্যও। 

 

Emraan Hashmi | Topics / X

সিরিজটিতে ইমরান হাশমির অন্ধভক্ত পারভেজ (রাঘব জুয়েল)। একপর্যায়ে তিনি ইমরানের মুখমণ্ডল ছাপা টি-শার্ট পরে হাজির হন এবং ইমরান হাশমিকে সামনে পেয়ে হঠাৎ করেই গেয়ে ওঠেন অভিনেতার বহুল জনপ্রিয় গান ‘কাহো না কাহো’। ভক্তের এমন কাণ্ডে ইমরান যেমন চমকে যান, তেমনি দর্শকও হেসে কুটিকুটি হন।

 

 

এ ছাড়া দৃশ্যটির শেষে ইমরানকে জড়িয়ে ধরে রাঘবের সংলাপ—‘আগেও বলেছি, এখনো বলছি, মরতে মরতেও বলে যাব…সারা বলিউড এক দিকে, আর ইমরান হাশমি এক দিকে।’ 

The Ba***ds of Bollywood X Reviews: Aryan Khan has made a good show, say  fans; Raghav Juyal-Emraan Hashmi win hearts | Hindustan Times

এই দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে চলছে চর্চা। কেউ কেউ বলছেন, ‘ইমরান হাশমির ছোট্ট উপস্থিতি হৃদয় কেড়ে নিয়েছে, রাঘবের সঙ্গে তাঁর কেমিস্ট্রি একেবারেই ব্লকবাস্টার।

’ আবার কেউ ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘ফ্যান মোমেন্ট। ইমরান হাশমিকে সামনে পেলে আমিও এমন করতাম।’

 

গৌরি খানের প্রযোজনায় ‘ব্যাডস অব বলিউড’ সিরিজটিতে বলিউডকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। এই সিরিজে একে একে হাজির হয়েছেন ববি দেওল, লক্ষ‍্য লালওয়ানি, সাহের বাম্বা, মোনা সিং ও রাঘব জুয়াল। আর চমক হিসেবে বিভিন্ন সময়ে হাজির হয়েছেন শাহরুখ খান, আমির খান, সালমান খান, এস এস রাজামৌলি, করণ জোহর, ইমরান হাশমি, রণবীর কাপুর, রণবীর সিং প্রমুখরা।