NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ঢাকায় পা রাখলেন হানিয়া আমির


খবর   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

ঢাকায় পা রাখলেন হানিয়া আমির

ঢাকায় পৌঁছেছেন হানিয়া আমির। সানসিল্কের আমন্ত্রণে গতকাল ১৮ সেপ্টেম্বর রাতে বাংলাদেশে নামেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী।

 (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে নিজের ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। 

এর আগে এক ভিডিও বার্তায় হানিয়া জানিয়েছিলেন, সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি।

বলেছিলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে ছোট্ট একটা সারপ্রাইজ থাকছে।’

 

২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে হানিয়ার।

এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।

 

সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা বাড়তে থাকে তুঙ্গে, সেই সঙ্গে বাড়তে থাকে  তার পারিশ্রমিকও। বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া। ধারাবাহিকের প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পান।

বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন তিনি। হানিয়া আমিরের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি।