NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার লুক ফাঁস


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার লুক ফাঁস

বলিউড বাদশা শাহরুখ খান কাঁধে আঘাতের পর অস্ত্রোপচার এবং বিশ্রামের কারণে তার নতুন সিনেমা ‘কিং’র শুটিং বন্ধ রেখেছিলেন। কিন্তু এখনকার সংবাদ হচ্ছে বাদশা আবারও শুটিংয়ে ফিরেছেন। মুম্বাইতে এক শাহরুখ-ভক্তের তোলা ছবিতে তাকে সিনেমার শুটিং সেটে দেখা গেছে। তার নতুন লুক দেখে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া জানাচ্ছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একজন ভক্ত সোশ্যাল মিডিয়ায় ‘কিং’ সিনেমার সেট থেকে ছবি পেয়েছেন বলে দাবি করা হয়। ছবিটি বৃহস্পতিবার রাতে রেডিটে শেয়ার করা হয়েছিল, ক্যাপশন ছিল, ‘SRK spotted on the sets of King’। ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ সাদা শার্ট পরে, ধূসর চুল এবং কালো চশমা পরে একটি ‘ম্যাকডোনাল্ডাস’ রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন।

 

দূর থেকে তোলা ছবিতে যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না যে, শাহরুখের হাতে স্লিন্গ আছে কি না। তবে চারদিকে ছাতা, লাইট এবং ক্যামেরার সরঞ্জাম দেখা যাচ্ছে।

শাহরুখের কিং লুকে বিশেষ করে নজর টেনেছে তার ধূসর চুল। একজন লেখেন, ‘এজিং ইজ হ্যান্ডসাম’! আরেকজন লেখেন, ‘উফফফ ভাই! সো হট’। অন্য কমেন্টে লেখা হয়, ‘এই লোকটার যত বয়স হচ্ছে তত সেক্সি হচ্ছে। আর অপেক্ষা করতে পারছি না কিং আসার। রাতে আর ঘুম আসবে না’।

 

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার লুক ফাঁস

‘কিং’ সিনেমাটি ২০২৩ সালের পর শাহরুখের বড়পর্দায় কামব্যাকের ইঙ্গিত দেয়, যখন তার তিনটি ব্যাক-টু-ব্যাক রিলিজ ছিল। এ সিনেমায় তিনি প্রথমবারের জন্য তার মেয়ে সুহানা খানের সঙ্গে কাজ করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলারটি।এতে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রঘব জুয়াল-রা। এখানেই শেষ নয় সিনেমায় দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অনিল কাপুর ক্যামিও করছেন। প্রথমে এ সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরবর্তীতে সেই দায়িত্ব যায় সিদ্ধার্থ আনন্দের হাতে।