NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ফেরদৌস-শাবনূরকে ছাড়াই ফিরছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’


খবর   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

ফেরদৌস-শাবনূরকে ছাড়াই ফিরছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একটি গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের জ্বালা’ সিনেমায় খালিদ হাসান মিলু ও কনকচাঁপার কণ্ঠে গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন আবুল কালাম আজাদ এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও শাবনূর।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর করা গানটি দীর্ঘ ২৩ বছর পর গানটি আবারও ফিরে আসছে নতুনভাবে। এবার এটি শোনা যাবে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ শিরোনামে। নতুন এই গানটি নির্মিত হয়েছে অনুপম মিউজিকের ব্যানারে। পুরোনো গানের প্রথম দুই লাইন ব্যবহৃত হয়েছে ব্রিজ লাইনে। সম্পূর্ণ নতুন কথা ও সুরে সাজানো হয়েছে বাকি অংশ।

 

গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও জনপ্রিয় সংগীতশিল্পী কনা। কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন সৈয়দ অমি এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘পুরোনো গানটির জনপ্রিয়তা মাথায় রেখে নতুন গানটি সম্পূর্ণ নতুন করে লেখা হয়েছে। তবে আগের গানের আবহ টিকিয়ে রাখার জন্য কোরাসে সেই দুই চেনা লাইন রাখা হয়েছে। পূজাকে সামনে রেখে এই গানটি বড় পরিসরে তৈরি করা হচ্ছে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’

 

নতুন গানটির মিউজিক ভিডিওতেও চমক রয়েছে। ফেরদৌস-শাবনূর জুটির পরিবর্তে এতে মডেল হয়েছেন গায়ক সৈয়দ অমি ও তার স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। এর আগেও ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’ ও ‘পরি পাইছি রে’ গানের ভিডিওতে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) নির্মিত বিশাল সেটে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং শেষে ফেসবুকে একটি ছবি শেয়ার করে অমি জানিয়েছেন, সফলভাবে ভিডিও ধারণ শেষ হয়েছে এবং খুব শিগগিরই গানটি মুক্তি পাবে।

জানা গেছে, আগামী ১১ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’।