NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

‘বিগ সিটি এন্টারটেইনমেন্ট’র আত্মপ্রকাশ, আসছে নতুন সিনেমা


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

‘বিগ সিটি এন্টারটেইনমেন্ট’র আত্মপ্রকাশ, আসছে নতুন সিনেমা

দেশের বিনোদন অঙ্গনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নতুন প্রযোজনা প্রতিষ্ঠান বিগ সিটি এন্টারটেইনমেন্ট। রাজধানীতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশের ঘোষণা দেয়।

অনুষ্ঠানে জানানো হয়, জনপ্রিয় তারকা ফারহান, জোভান, তৌসিফ, মোশাররফ করিম, জাহের আলভী, শামীম হাসান সরকার, প্রান্তর দস্তগীর, কেয়া পায়েল, সুমনা, তাসনুভা তিশা, সামন্তী সৌমিসহ একাধিক তারকাকে নিয়ে শিগগিরই বেশ কিছু নাটক মুক্তি এবং নির্মাণ করবে প্রতিষ্ঠানটি।

 

নতুন যাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানান দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতারা। এর মধ্যে ছিলেন মুশফিক আর ফারহান, ইরফান সাজ্জাদ, মীর রাব্বী, চয়নিকা চৌধুরীসহ আরও অনেকে।

একই অনুষ্ঠানে বিগ সিটি এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম সিনেমার মুক্তির ঘোষণাও দেন নির্মাতা রাইসুল ইসলাম অনিক। ইতিচিত্রার পর অক্টোবরে আসছে রাইসুল ইসলাম অনিকের সিনেমা ‘বিশ্বাস করেন ভাই’।

 

এ সময় সিনেমাটির কলাকুশলিদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়।

‘বিগ সিটি এন্টারটেইনমেন্ট’র আত্মপ্রকাশ, আসছে নতুন সিনেমা

সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল কবির হিমু ও সায়রা আক্তার জাহান। এছাড়া আরও অভিনয় করেছেন সাইফ খান, রফিকুল কাদের রুবেল, মৌরি মাহাদী, আফিফ খান, মইনুদ্দিন মুন্সি, রূপম ঝুমুরিয়া, প্রিন্স এ আর, প্লাবন আহমেদসহ আরও অনেকে।

 

নির্মাতা রাইসুল ইসলাম অনেক বলেন, ‘সিনেমাটি হবে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।’ একই সঙ্গে এদিন ঘোষণা করা হয় সাতজন নির্মাতাকে নিয়ে দুটি অ্যান্থোলজি চলচ্চিত্রের মাধ্যমে নতুন ও মেধাবী নির্মাতাদের সাথে যাত্রা শুরু করছে বিগ সিটি এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভিন্নধর্মী গল্প ও মানসম্মত কনটেন্টের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের জন্য কাজ করাই তাদের মূল লক্ষ্য।