NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

জুতার হিল ভেঙে সিঁড়ি থেকে পড়ে গেলেন অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

জুতার হিল ভেঙে সিঁড়ি থেকে পড়ে গেলেন অভিনেত্রী

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ছবির শুটিং করছেন। শুটিং চলাকালীন হঠাৎ তিনি পড়ে যান সিঁড়ি থেকে। এর কারণ ছিল তার জুতার ভাঙা হিল। ঘটনাটি ঘটে নিউইয়র্ক শহরে। ঘটনার সময় হ্যাথাওয়ে পরেছিলেন হাঁটু পর্যন্ত লম্বা কালো প্লিটেড স্কার্ট। তার উপর পাতলা প্লেড ডিজাইনের শার্ট ও কালো ট্যাংক টপ।

পায়ে ছিল লম্বা স্ট্র্যাপি হিল। সেই হিলের একটি ভেঙে যাওয়াতেই তিনি হঠাৎ পা ফসকে নিচে পড়ে যান।

 

তবে পড়ে গেলেও তিনি দ্রুত উঠে দাঁড়ান। কোনো আঘাত পাননি। হাতে থাকা অর্ধেক বেইগেল ধরে হেসে বলেন, ‘আমি ঠিক আছি!’ এরপর সহকর্মীদের জড়িয়ে ধরেন এবং শুটিং আবার শুরু হয়। এটি একটি স্ক্রিপ্টেড দৃশ্য ছিল কিনা তা এখনো নিশ্চিত নয়।

২০০৬ সালের প্রথম কিস্তির পর নতুন গল্প নিয়ে ফিরছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। এতে আবারও ফিরছেন অ্যান হ্যাথওয়ে। তার সঙ্গে দেখা যাবে আগের পর্বের মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট এবং স্ট্যানলি টুচিকেও। নতুন সিক্যুয়েলে যুক্ত হয়েছেন লুসি লিউ, জাস্টিন থেরক্স, পলিন শালামে, সিমোন অ্যাশলি, কেনেথ ব্রানাহ, ক্যালেব হেরনসহ আরও একঝাঁক তারকা।

 

প্রসঙ্গত, মূল ছবিটি তৈরি হয়েছিল লরেন ওয়েসবার্গারের লেখা উপন্যাস অবলম্বনে। তিনি ছিলেন ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর সাবেক প্রধান সম্পাদক আনা উইন্টোরের সহকারী। আনা উইন্টোর সম্প্রতি ৩৭ বছর পর ম্যাগাজিনটির প্রধান সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

 

 

 

নতুন এই ছবিটি ২০২৬ সালের ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।