NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

সেই মেজর সিনহার চরিত্রে শাকিব খান


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

সেই মেজর সিনহার চরিত্রে শাকিব খান

বাংলাদেশি চলচ্চিত্রে আরও এক আলোচিত প্রজেক্টে দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে। এবার তিনি অভিনয় করবেন মেজর সিনহার চরিত্রে। ২০২০ সালে কক্সবাজারে খুন হন আর্মি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়া মেজর সিনহা। তার হত্যাকাণ্ড সারাদেশে আলোড়ন তুলেছিল।

দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর তার খুনিরা বর্তমানে ফাঁসির অপেক্ষায় রয়েছে।

 

সেই গল্প এবার উঠে আসবে সিনেমার পর্দায়। এটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ। তিনি আগেই জানিয়েছেন, একজন আর্মির চরিত্রে শাকিব খানকে হাজির করবেন তার সিনেমায়। জানা গেছে, সেই আর্মি চরিত্রটি হতে যাচ্ছে মেজর সিনহারই।

পরিচালক সাকিব একটি সূত্রকে নিশ্চিত করেছেন, সিনেমাটি মেজর সিনহার বাস্তব জীবনের ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হবে। সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হলেও এতে থাকবে সিনেমাটিক রোমান্স, অ্যাকশন এবং গান। যা দর্শকদের বিনোদনের পুরো পরিসর দেবে।

 

সবকিছু ঠিক থাকলে ফিল্মটির শুটিং শিগগিরই শুরু হবে। চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে।

পরিচালকের কথায়, ‘এটি কেবল একটি চলচ্চিত্র নয় বরং একটি শ্রদ্ধার্ঘ্য সেই বীরের প্রতি যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।’

শাকিব খানের এই নতুন চরিত্রে অভিনয় এবং সত্য ঘটনা নিয়ে তৈরি হওয়া সিনেমার মুক্তি নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে বড় কৌতূহল দেখা দিয়েছে।