NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই খুন


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই খুন

বলিউডে আবারও দুর্ঘটনার খবর। অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশিকে খুন করা হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। খুনের অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টায় আসিফ দুই ব্যক্তিকে তাদের দুই চাকার গাড়ি সরিয়ে রাখতে বলেছিলেন।

জানা গেছে, গাড়ি পার্কিংয়ের জায়গাকে কেন্দ্র করে আসিফ কুরেশি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে দিল্লির নিজামুদ্দিন এলাকায়। আসিফের বয়স হয়েছিল ৪২।

 

আসিফের বাড়ির ঠিক সামনেই তারা বাইকটি রেখেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তারপর হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পরে তারা এলাকা ছেড়ে চলে যান। তবে আবার ফিরে এসে আসিফকে হুমকি দিতে থাকেন। তারপরেই নাকি হুমার ভাইকে হত্যা করেন তারা।

আসিফের মুরগির মাংসের ব্যবসা রয়েছে। পরিবারে রয়েছে তার দুই স্ত্রী। জানা যাচ্ছে, এর আগেও গাড়ি রাখার জায়গাকে কেন্দ্র করে সমস্যায় জড়িয়েছেন আসিফ।

 

হুমার ভাইয়ের এক স্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘রাত নয়টা থেকে সাড়ে নয়টার দিকে এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে একটি বাইক রেখে যায়। আমার স্বামী আসিফ, তাদের অনুরোধ করে বাইকটি সরিয়ে দিতে। তারপরেই আসিফের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে ওরা চলে গেলেও, পরে ফিরে এসে ফের হুমকি দিতে থাকে।’

 

 

 

হুমকি দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই প্রতিবেশী ব্যক্তি তার ভাইকে নিয়ে আসেন এবং আসিফকে কোপাতে থাকেন বলে অভিযোগ প্রথম স্ত্রী শাহিনের। তিনি বলেছেন, ‘আমি আমার দেওরকে ডেকে পাঠাই। তবে তিনি আসার আগেই আসিফের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল।’ এ বিষয়ে অভিনেত্রী হুমা কুরেশির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।