NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

যে সবার, সে আসলে কারোরই না : পরীমনি


খবর   প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

যে সবার, সে আসলে কারোরই না : পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই স্ট্যাটাস দিয়ে আলোচনার ঝড় তুলেন। আবেগ-অনুভূতি, ভালো লাগা-ভালোবাসা অকপটে প্রকাশ করেন অভিনেত্রী। মনের জমানো ক্ষোভ–রাগ সবটাই প্রকাশ করেন অবলীলায়।

 (৫ আগস্ট) মঙ্গলবার বিকালে পরীমনি ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘যে সবার, সে আসলে কারোরই না। সে মূলত ফ্রিল্যান্সার।’

 

তার পোস্টটি নিয়ে বেশ রসিকতায় মজেছেন নেটিজেনরা। অনেকে নানা রকম মন্তব্য করছেন। অনেকে আবার প্রশ্ন রেখেছেন, কার দিকে ইঙ্গিত করেছেন পরী।

এদিকে আরেক স্ট্যাটাসে পরীমনি তার ছেলে রাজ্যর জন্মদিনের ড্রেস কোড প্রকাশ করেছেন। আগামী ১০ আগস্ট রাজ্যের জন্মদিন। সেদিন বেশ বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছেন নায়িকা। প্রতিবারের মতো এবারেও জন্মদিনের অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য একটি নির্দিষ্ট রং বাছাই করেছেন তিনি। এবারে তিনি ঠিক করেছেন মেরুন রং।

 

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রেম-বিয়ে, তারপর বিচ্ছেদ সবই হয়েছে প্রকাশ্যে পরীমনির। বর্তমানে দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার। তাদের নিয়ে আনন্দে কাটছে এই অভিনেত্রীর জীবন।

 

 

 

অনেকদিন ধরেই নতুন কোনো সিনেমাতে দেখা যাচ্ছে না পরীমনিকে। শিগগিরই তিনি নতুন করে কাজে ফিরবেন বলে আশা করছেন তার ভক্ত অনুরাগীরা।