NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

মাহি-রোশানের নামে মামলার হুমকি প্রযোজক জেনিফারের


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৪, ০৯:৫৭ এএম

>
মাহি-রোশানের নামে মামলার হুমকি প্রযোজক জেনিফারের

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘আশীর্বাদ’-এর প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ বিষয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি লিখিত অভিযোগও জানিয়েছেন নায়িকা।

এদিকে একই দিন বিকেলে এফডিসিতে সংবাদ সম্মেলন করে এই সিনেমার অভিনয়শিল্পী মাহিয়া মাহি ও জিয়াউল রোশানের নামে মামলার হুমকি দিয়েছেন ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস।

সংবাদ সম্মেলনে জেনিফার ফেরদৌস বলেন, ‘আমি দুদিন আগেই মামলা করতাম, আমার অনেক বড় ক্ষতি করেছে মানিক। সিনেমার ৩০টার ওপরে প্রেক্ষাগৃহ পাওয়ার কথা ছিল। এখন আমি ৯-১০টা প্রেক্ষাগৃহও পাচ্ছি না।’

তিনি বলেন, ‘এর ক্ষতিপূরণ পরিচালক, মাহি, রোশানকে দিতে হবে এবং আমি অবশ্যই মামলা করব। এটা অনুদানের সিনেমা, ফাজলামো না। এই টাকা আমি তুলে দেখাব। এই টাকা আসবে মানিক, মাহি ও রোশানের ঘর থেকে।’

জেনিফার আরও বলেন, ‘প্রথম থেকেই আমাকে যদি তাদের বিরক্ত লাগে, তাহলে কাজ করলো কেন? মাহি ছাড়া কেউ ফুল সাইনিং করা ছিল না।’

জেনিফারের দাবি, ‘পরিচালক মানিক অর্থ আত্মসাৎ করেছেন। কলাকুশলীদের তিনি ঠিকমতো টাকা দেননি। ৫০ হাজার টাকা যাকে দেওয়ার কথা, তাকে দিয়েছেন ১৫ হাজার, ১ লাখের জায়গায় দিয়েছেন ৫০ হাজার।’

জেনিফার বলেন, ‘একজন সংগীত পরিচালক ফোন করে আমাকে বলেন তিনি পেয়েছেন ২০ হাজার টাকা। কিন্তু তার জন্য আমি ৪০ হাজার দিয়েছি। তার রিসিটও আছে আমার কাছে।’

এ সময় তার সঙ্গে ছিলেন প্রযোজক সমিতির কয়েকজন নেতা।

উল্লেখ্য, আগমী ২৬ আগস্ট মুক্তি পাচ্ছে ‘আশীর্বাদ’। সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। সিনেমাটির সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে রোশান ও মাহি ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, শাহনূর, সীমান্ত প্রমুখ।