NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

৩৩ বছরের অধরা স্বপ্ন পূরণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

৩৩ বছরের অধরা স্বপ্ন পূরণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’— তিন দশকের এক টানা শাসন। ভারতীয় বক্স অফিসের রাজপাট তো বহুদিন আগেই দখল করেছিলেন তিনি, এবার এল দেশের সর্বোচ্চ সিনেমা সম্মানের স্বীকৃতিও। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান।

বিশ্বব্যাপী অসংখ্য পুরস্কার আর ভালোবাসা জয় করলেও অধরা রয়ে গিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের।

তবে আর অধরা নয়, এবার ৩৩ বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শাহরুখ খানের। পেতে যাচ্ছেন আকাঙ্ক্ষিত সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

আজ শুক্রবার সন্ধ্যায় বহুল প্রতীক্ষিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে নাম ঘোষণা করা হয় শাহরুখ খানের।

 

 পিঙ্কভিলা বলছে, ২০২৩ মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হতে যাচ্ছেন শাহরুখ খান।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি শাহরুখ খান। ২০০৯ সালে পাবার কথা থাকলেও তা আর হয়ে উঠেনি।