NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

আজীবন সম্মাননা পেলেন রুনা লায়লা


খবর   প্রকাশিত:  ৩০ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

আজীবন সম্মাননা পেলেন রুনা লায়লা

বিখ্যাত সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন রুনা লায়লাকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘উইমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ২০২৫’-এর জমকালো সন্ধ্যায় এই পুরস্কার তুলে দেওয়া হয়।

রুনা লায়লাকে এই সম্মাননায় ভূষিত করা হয় সংগীত ও শিল্পকলার জগতে তার অসামান্য অবদান এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় দীর্ঘদিনের অনন্য ভূমিকার জন্য।

 

সংগীতাঙ্গনের এই জীবন্ত কিংবদন্তিকে দাঁড়িয়ে সম্মান জানান অতিথিরা। পুরো মিলনায়তন তখন করতালিতে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিসি বাংলাদেশের সভাপতি ও ইটিবিএল হোল্ডিংসের চেয়ারম্যান মাহবুবুর রহমান। তিনি এক অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন। মূল বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ এবং জেসিআই ওয়ার্ল্ড উপদেষ্টা রবি শঙ্কর।

 

এই আয়োজনে আরও ১৩ জন অসাধারণ নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। তারা সমাজ, শিক্ষা, ব্যবসা, চিকিৎসা, প্রযুক্তি, ফ্যাশন ও মানবাধিকার ক্ষেত্রে তাদের অনন্য ভূমিকার জন্য স্বীকৃতি পেয়েছেন। এছাড়া তিনজন ‘আনসাং হিরো’কে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

সাম্প্রতিক মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া ছিল আলিফ অ্যান্ড কোম্পানির সাংস্কৃতিক পরিবেশনা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার পরিবেশনায় একটি বিশেষ কনসার্ট।

জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট কাজী ফাহাদ বলেন, ‘আজকের রাতটি তাদের জন্য যারা নিজেদের সীমা পেরিয়ে সমাজে পরিবর্তন এনেছেন, ভবিষ্যৎ গড়ার নেতৃত্ব দিয়েছেন। এই পুরস্কার তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক।’

 

 

 

আজীবন সম্মাননায় ভূষিত হয়ে রুনা লায়লাও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ- এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। সেইসঙ্গে নারীর অবদানকে স্বীকৃতি দেয়ার এই প্রচেষ্টাকেও সাধুবাদ জানান তিনি।