NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ভক্তের দেওয়া ৭২ কোটি রুপির সম্পত্তি ফিরিয়ে দিলেন সঞ্জয়


খবর   প্রকাশিত:  ২৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ভক্তের দেওয়া ৭২ কোটি রুপির সম্পত্তি ফিরিয়ে দিলেন সঞ্জয়

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি দারুণ এক তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, একসময় এক নারী ভক্ত তাকে ৭২ কোটি রুপির সম্পত্তি উত্তরাধিকার হিসেবে দিয়ে গিয়েছিলেন। তবে তিনি সেই সম্পত্তি ভক্তের পরিবারের কাছে ফিরিয়ে দেন।

এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, ‘আমি ওটা তার পরিবারকে ফেরত দিয়েছি।’

 

ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে ২০১৮ সালে যখন জানা যায় নিশা পাটিল নামের মুম্বাইয়ের এক ৬২ বছর বয়সী গৃহিণী কঠিন অসুখে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন যাতে তার সব সম্পত্তি সঞ্জয় দত্তকে দেওয়া হয়।

তার এই অনন্য উদারতায় অনেকেই বিস্মিত হন। তবে সঞ্জয় দত্তের মানবিক ও দায়িত্বশীল আচরণে মুগ্ধ হয়েছে অনেকেই। তিনি কোনো ধরনের আইনি জটিলতা না করেই সম্পূর্ণ সম্পত্তি তার পরিবারের কাছে ফিরিয়ে দেন।

 

সঞ্জয় দত্ত কিংবদন্তি অভিনেতা সুনীল দত্ত ও অভিনেত্রী নারগিসের ছেলে। তিনি ১৯৮১ সালে ‘রকি’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে জনপ্রিয় ছবি ‘সঞ্জু’। সেখানে তার চরিত্রে রণবীর কাপুর অভিনয় করেছেন।

বর্তমানে সঞ্জয় দত্ত নতুন তিনটি ছবির কাজে ব্যস্ত। এর মধ্যে রয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’, দুটি দক্ষিণী চলচ্চিত্রে ‘অখণ্ড ২’ ও ‘দ্য রাজাসাহেব’।

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘হাউসফুল ৫’ ছবিতে দেখা গেছে তাকে।