NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

জাল টাকায় প্রতারিত হওয়া সেই গরু বিক্রেতাকে হজে পাঠালেন অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

জাল টাকায় প্রতারিত হওয়া সেই গরু বিক্রেতাকে হজে পাঠালেন অপু বিশ্বাস

পবিত্র ওমরাহ হজ পালন করতে মক্কায় গেলেন গরু বিক্রির সময় জাল টাকায় প্রতারিত হয়ে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করা সেই বৃদ্ধ রইস উদ্দিন। আর তার সফর সম্ভব হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সহায়তায়।

গত ঈদুল আজহার আগে উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালন গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ। একজন ক্রেতা তাকে দেন ১ লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট।

 

 

প্রতারণার ভয়াবহতায় বাকরুদ্ধ হয়ে হতাশায় কেঁদে উঠেছিলেন তিনি, আর সেই বোবা কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে। পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা দিক থেকে আসে সহায়তার হাত। এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার ঘোষণা দেন।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শক্রমে অপু বিশ্বাস রইস উদ্দিনের ওমরাহর যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেছেন।

 

এই নায়িকার অর্থায়ন এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন রইস উদ্দিন।

রওনা হওয়ার আগে রইস উদ্দিন বলেন, ‘অভিনেত্রী অপু বিশ্বাস আমাকে ওমরাহ করাচ্ছেন। তিনি কথা রেখেছেন, আমি যাচ্ছি পবিত্র ওমরাহ করতে।’

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘তিনি আমার বাবার বয়সী।

আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তাহলে হয়তো এমনটিই করতাম। আমি চাই, উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন। তাকে ওমরাহ পালনে পাঠাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’