NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ডিপ্রেশনে ভুগছেন নুসরাত ফারিয়া, ট্রমা নিয়ে যা বললেন


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ডিপ্রেশনে ভুগছেন নুসরাত ফারিয়া, ট্রমা নিয়ে যা বললেন

 সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। কারাগার থেকে বেরিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রামে আছেন এই অভিনেত্রী। প্রস্তুতি নিচ্ছেন কাজে ফেরার।

সম্প্রতি জ্বরে আক্রান্ত হন তিনি। সবকিছু মিলিয়ে যেন ডিপ্রেশনে কাটছে অভিনেত্রীর সময়। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় এক স্ট্যাটাসে সেই আভাসই দিলেন নুসরাত ফারিয়া।

 

 

তিনি লিখেছেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়। আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।’

 

অনলাইন ট্রায়ালের কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে-যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না। এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা-এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।’

 

বেশ কিছু দিন ধরে অভিনয় থেকে দূরে আছেন নুসরাত ফারিয়া। সর্বশেষ তাকে রোজার ঈদে ‘জ্বীন ৩’ সিনেমায় দেখা যায়। এরপর আর তাকে কাজে পাওয়া যায়নি।

 

 

 

মাঝে ব্যক্তিজীবনে খারাপ সময়ের মুখোমুখি হয়েছিলেন। সেই দিনগুলো ভুলে নতুন করে ফিরতে মরিয়া নুসরাত ফারিয়া।