NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

১০ জানুয়ারি বসবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব


খবর   প্রকাশিত:  ২১ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

১০ জানুয়ারি বসবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে ১৯৯২ সাল থেকে ২৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। এরই মধ্যে শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তোড়জোড়।

উৎসব কর্তৃপক্ষ জানায়, এবারের আসরের পর্দা উঠবে ১০ জানুয়ারি। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

 

ইতোমধ্যে প্রস্তুতিমূলক সব কার্যক্রম পরিচালনা করছে রেইনবো ফিল্ম সোসাইটি। চলছে চলচ্চিত্র প্রিভিউয়ের কাজ। ১০টি ভিন্ন ভিন্ন সেকশনে ইতোমধ্যে জমা পড়েছে ৬০টির বেশি দেশের কয়েক শতাধিক চলচ্চিত্র। ফিল্ম সাবমিশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের উৎসবে থাকছে চতুর্থবারের মতো ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ প্রজেক্ট। এতে সাবমিশন ডেডলাইন ৩১ জুলাই পর্যন্ত। চলচ্চিত্র নির্মাতা আকা রেজা গালিব ও চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতির তত্ত্বাবধানে পুরো ল্যাবটি চার দিনব্যাপী হবে।

 

এশিয়া মহাদেশের যে কোনো ফিল্মমেকার তার প্রজেক্ট জমা দিতে পারবেন এই ল্যাবে। সেরা ১০টি প্রজেক্ট উৎসব চলাকালীন অনলাইনে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন মেন্টরদের দ্বারা গ্রুমিং হওয়ার সুযোগ পাবে। সেরা তিনটি প্রজেক্ট পাবে যথাক্রমে ৫ লাখ, ৩ লাখ ও ২ লাখ নগদ অর্থ পুরস্কার। পুরস্কারের অর্থ স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে প্রদান করা হবে। এমনটাই জানান উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।

আয়োজন প্রসঙ্গে জামাল বলেন, ‘গোটা বিশ্ব থেকে জমা পড়া অসংখ্য ছবি থেকে দুই আড়াইশ বাছাই করা বেশ কঠিন বিষয়। এর সঙ্গে শতাধিক বিদেশি প্রতিনিধি, দেশি অতিথি, সাংবাদিক এবং দর্শক ছাড়াও আমাদের ভেন্যু, নিরাপত্তা, আবাসন অনেক কিছু নিয়ে প্রস্তুতি নিতে হয়। এখন থেকেই আমরা কাজ করছি, যেন আগামী উৎসবটা অতীতের চেয়েও সুন্দর হয়।’

প্রতিবারের মতো এবারও উৎসবের অন্যতম অংশ হয়ে থাকছে চলচ্চিত্রে নারী বিষয়ক দ্বাদশ সম্মেলন।