NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ও চুম্বন নিয়ে জেরিন খানের বিস্ফোরক মন্তব্য


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ও চুম্বন নিয়ে জেরিন খানের বিস্ফোরক মন্তব্য

বলিউড অভিনেত্রী জেরিন খানের জনপ্রিয়তার পর অনেকেই তার চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন। কিন্তু মুখের মিল থাকায় তা যে তার চলচ্চিত্র ক্যারিয়ার তৈরিতে খুব সাহায্য করেছিল বিষয়টি এমন নয়। রীতিমতো জেরনিকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পথ চলতে হয়েছে।

জেরিন খান নিজের আসন স্থায়ী করে নিতে প্রাণপণ লড়াই করেছেন। তবে তিনি বিভিন্ন চরিত্রে নিজেকে ভাঙার চেষ্টা করলেও তার কাছে এসেছে একের পর এক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব। ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’, সিনেমায় সেভাবেই তাকে দর্শক দেখেছে। সম্প্রতি একটি গণমাধ্যমে বলিউডে কাজের তিক্ত অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী খোলামেলা কথা বলেছেন।ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ও চুম্বন নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্যও করেছেন।

 

জেরিন জানিয়েছেন যে, তার কাছে একটা সময়ের পর শুধুই ঘনিষ্ঠ দৃশ্য আছে এমন সিনেমায় অভিনয়ের প্রস্তাবই আসে। এছাড়াও তিনি বলেন, ‘আমার কাছে যখন “আকসার ২” সিনেমার প্রস্তাব আসে তখন আমি খুবই খুশি হয়েছিলাম। মনে হয়েছিল যে আমি একটি হিট সিনেমার সিক্যুয়েলের অংশ হতে চলেছি। পরিচালক জানিয়েছিলেন যে, এ সিনেমায় অন্তরঙ্গ মুহূর্ত সেই অর্থে থাকবে না।’

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ও চুম্বন নিয়ে জেরিন খানের বিস্ফোরক মন্তব্যজেরিন খান। ছবি: সংগৃহীত

 

জেরিন আরও বলেন, ‘শুটিং শুরু হওয়ার পর আমি দেখি ঠিক এর বিপরীত ঘটনা। প্রথমে চুমুর দৃশ্য ও তারপর একের পর এক অন্তরঙ্গ মুহূর্তের শুটিং চলতেই থাকে। যা আমার অস্বাভাবিক বলে মনে হয়। আমি এরপর বিষয়টি নিয়ে কথা বলি।’

 

নির্মাতা সম্পর্কে জেরিন আরও বলেন, ‘পরিচালক এ নিয়ে প্রযোজকদের সামনে কোনো কথাই বলতে পারতেন না। তিনি আমাকে বলতেন যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তার উপর চাপ রয়েছে। আর এই কারণে যেখানে দরকার নেই আমাকে সেই দৃশেও চুমু খেতে হয়েছে। যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। এমনকি এত অদ্ভুত কিছু পোশাক পরতে দিত। এরপর ওরা হঠাৎই আমার সঙ্গে অদ্ভুত আচরণ শুরু করে।’

 

 

 

সিনেমার শুটিংয়ে বিভিন্ন আপত্তি তোলার পর সেই সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রণ পর্যন্ত পাননি জেরিন খান। এ অভিনেত্রীর বিরুদ্ধে রটানো হয়, তার সঙ্গে কাজ করা কঠিন ব্যাপার।