NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

রাজকুমারের ‘মালিক’ প্রথম দিনেই সাড়া ফেলেছে


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

রাজকুমারের ‘মালিক’ প্রথম দিনেই সাড়া ফেলেছে

বলিউড অভিনেতা রাজকুমার রাও আবারও তার পুরোনো রূপে ফিরেছেন। তার ‘মালিক’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এমন পরিস্থিতিতে শুক্রবার (১১ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমারের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মালিক’।

‘মালিক’ সিনেমায় রাজকুমারকে আবারও একবার চেনা চেহারায় দেখা গেল। শুধু অভিনেতা নন, তার ভক্তদেরও এ সিনেমা নিয়ে প্রত্যাশা ব্যাপক। এদিকে এবার ‘মালিক’ ওপেনিং ডে’র কালেকশনের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাহলে দেখা যাক, প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসে কেমন করেছে।

 

রাজকুমার রাওয়ের সিনেমা ‘মালিক’ নির্মাণ করেছেন পুলকিত সম্রাট। সিনেমাটি এরই মধ্যে সমালোচকদের কাছ থেকে দুর্দান্ত পর্যালোচনা পেয়েছে। সবাই রাজকুমারের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। ‘মালিক’ সিনেমায় গ্যাংস্টারের ভূমিকায় ধরা দিয়েছেন রাজকুমার রাও। এতে তার সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন মানুষি ছিল্লার।

রাজকুমার রাও ও মানুষি ছাড়াও ‘মালিক’ সিনেমাটিতে রয়েছেন সৌরভ শুক্লা, হুমা কুরেশি, অংশুমান পুষ্কর এবং স্বানন্দ কিরকিরে। এদিকে ‘মালিক’র উদ্বোধনী দিনের সংগ্রহের প্রাথমিক পরিসংখ্যান এখন প্রকাশ পেয়েছে। বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘মালিক’ প্রথম দিনে এখন পর্যন্ত ৩ দশমিক ৩৫ কোটি রুপি সংগ্রহ করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি রুপি। এটা এখনো চূড়ান্ত পরিসংখ্যান নয়।

 

রাজকুমারের ‘মালিক’ প্রথমদিনেই সাড়া ফেলেছে

‘মালিক’ সিনেমার দৃশ্যে রাজকুমার রাও

 

আশা করা হচ্ছে, ‘মালিক’ সিনেমাটি সপ্তাহ শেষে আরও ব্যাপক আয় করবে। কিন্তু এর সামনে এরই মধ্যে দাঁড়িয়ে আছে ‘হাউজফুল ৫’, ‘সিতারে জামিন পার’, ‘মা’, ‘মেট্রো ইন দিনো’র মতো সিনেমা। তবুও গল্প এবং অভিনয়ের উপর জোর দিয়ে সিনেমাটি কেমন ব্যবসা সেটি দেখার অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

রাজকুমার রাও সিনেমা মুক্তির আনন্দের মাঝে কয়েকদিন আগে সংসারজীবনের সুখবর দিয়েছেন। তিনি ও তার স্ত্রী পত্রলেখা এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তারা বাবা-মা হতে যাচ্ছেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে অভিনন্দনের জোয়ার।

ইনস্টাগ্রামে বাচ্চার দোলনার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বেবি অন দ্যা ওয়ে’। এর সঙ্গে রাজকুমার ছোট এবং ভালোবাসাভরা এক ক্যাপশনে লিখেছেন, ‘দারুণ আনন্দিত’।

 

 

 

রাজকুমার আর পত্রলেখার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভক্তরা এবং বলিউডের তারকারা শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছেন। অভিনেতা বরুণ ধাওয়ান লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেত্রী সোনম কাপুর কমেন্টে লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য খুব আনন্দের খবর।’ পুলকিত সম্রাট লিখেছেন, ‘অভিনন্দন বন্ধুরা।’ নেহা ধুপিয়া লিখেছেন, ‘আপনাদের দুজনকে অভিনন্দন।’ কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান এই তারকা দম্পতির উদ্দেশে লিখেছেন, ‘শেষ পর্যন্ত সবাইকে জানালে। আমার জন্য এই গোপন কথা আড়াল করে রাখা খুব মুশকিল হচ্ছিল। অভিনন্দন।’