NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

স্বামীর হাস্যকর নাচ নিয়ে ট্রল করে যা বললেন কাজল


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

স্বামীর হাস্যকর নাচ নিয়ে ট্রল করে যা বললেন কাজল

‘সন অব সরদার ২’ সিনেমার গান ‘পেহলা তু, দূজা তু’ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। বিশেষ করে অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুরের মজার নাচের স্টেপ নিয়ে রীতিমতো হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। সেই ভাইরাল ডান্স স্টেপ নিয়ে এবার প্রতিক্রিয়া দিয়েছেন অজয়ের স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী কাজল।

এক কথায়, তিনি মজার ছলে স্বামী অজয়কে খোঁচা দিয়েছেন। তিনি বলেন, ‘অজয় হলেন এমন একজন যিনি শুধু আঙ্গুল দিয়ে নাচতেও পারেন!’

 

কাজলের মন্তব্যে হাসির ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তিনি মূলত তার স্বামীর নাচের দুর্বলতার কথাই তুলে ধরেছেন মজার মন্তব্য করে। মিস মালিনীর সঙ্গে আলাপকালে কাজলকে দেখানো হয় অজয় ও ম্রুণালের ভাইরাল গান ‘পেহলা তু, দূজা তু’র একটি ঝলক। ভিডিওটি দেখেই হেসে ওঠেন কাজল। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, অজয় দেবগন আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নৃত্যশিল্পী। তিনিই একমাত্র ব্যক্তি যিনি আঙ্গুল দিয়েই নাচ করতে পারেন।’

এরপর তিনি আরও যোগ করেন, ‘আগে হতো, তিনি হাঁটতেন আর তার সঙ্গে তাল মিলিয়ে মিউজিক বাজত। আর এখন আঙ্গুল নড়লেই সেটা স্টেপ হয়ে যায়! তিনি সত্যিই আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান নাচিয়ে!’

 

গানটিতে অজয় ও ম্রুণাল একটি অদ্ভুত ও মজার নাচের স্টেপ করেন। সেখানে তারা হাত জোড়া দিয়ে আঙ্গুলের ইশারায় নাচেন। এই স্টেপ এতটাই ব্যতিক্রমধর্মী যে তা নিয়ে মিম বানাতে ব্যস্ত নেটিজেনরা।

সিনেমার এক প্রচারণা অনুষ্ঠানে অজয় দেবগন নিজেও হাসতে হাসতে বলেন, ‘আপনারা আমার নাচ নিয়ে মজা করছেন। কিন্তু আমার জন্য এটা করাটাও অনেক কঠিন ছিল!’

‘সন অব সরদার ২’ সিনেমাটি ২৫ জুলাই মুক্তি পেতে যাচ্ছে।