NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

আলিয়া ভাটের সাবেক সহকারী গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

আলিয়া ভাটের সাবেক সহকারী গ্রেফতার

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বড় ধরনের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। বিশ্বাস করে দীর্ঘদিন তার ব্যক্তিগত ও প্রযোজনা সংক্রান্ত আর্থিক দায়িত্ব তুলে দিয়েছিলেন সহকারী বেদিকা প্রকাশ শেঠির হাতে। কিন্তু সেই বিশ্বাসের অপব্যবহার করেছেন বেদিকা। দু’বছর ধরে ধাপে ধাপে আলিয়ার কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন প্রায় ৭৭ লাখ রুপি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আলিয়ার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেন বেদিকা।

 

প্রথমে বিষয়টি নজরে আনেন আলিয়ার মা সোনি রাজদান। তিনিই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় বেদিকাকে। তাকে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে এনে গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের আদালতে পাঠানো হয়।

 

পুলিশ জানায়, বেদিকা নিয়মিত জাল বিল তৈরি করতেন এবং ভ্রমণসহ নানা ভুয়া খাতে খরচ দেখিয়ে আলিয়ার সই নিতেন। এভাবে তিনি দু’বছরের ব্যবধানে মোট ৭৬ লাখ ৯০ হাজার রুপি হাতিয়ে নিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।

 

 

 

এই ঘটনায় এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি আলিয়া ভাট। তিনি বর্তমানে ব্যস্ত নতুন সিনেমা ‘আলফা’র শুটিংয়ে। ছবিতে তাকে দেখা যাবে একজন গুপ্তচরের ভূমিকায়। এই অ্যাকশনধর্মী ছবিতে আরও রয়েছেন অনিল কাপুর ও ববি দেওল। অতিথি চরিত্রে ছবিতে দেখা যাবে হৃতিক রোশনকে।