NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

নতুন গান দিয়ে ফিরলেন সাবিনা ইয়াসমিন


খবর   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

নতুন গান দিয়ে ফিরলেন সাবিনা ইয়াসমিন

শারীরিক অসুস্থতার ধকল কাটিয়ে চলতি বছর ফের গানে নিয়মিত হয়েছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। স্টেজ শোর পাশাপাশি নতুন গানেও কণ্ঠ দিচ্ছেন তিনি। সম্প্রতি ‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামে একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন।

এ দেশের গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।

 

গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘গানটির কথাগুলো খুব সুন্দর। প্রচলিত মর্ডান সুরে দেশের গান। শুনতে বেশ ভালো লাগে। রোহান যেমন ভালো গায় তেমনই এ গানে ভালো সংগীতও করেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’

গীতিকার-সুরকার আরিফ হোসেন বাবু বলেন, ‘গান নিয়ে সাবিনা আপার পাশে দাঁড়ানোও একটা সৌভাগ্যের বিষয়। আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এমন একজন কিংবদন্তির কণ্ঠে আমার একটি গান থাকা এটি অনেক বড় আনন্দের বলতে পারি।’

 

নতুন গান দিয়ে ফিরলেন সাবিনা ইয়াসমিন

সংগীত পরিচালক রোহান রাজ বলেন, ‘যাদের গান শুনে বড় হয়েছি তাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য ভীষন আনন্দের। তার মধ্যে সাবিনা আপা আমাদের লিজেন্ড। তিনি আমার সংগীতায়োজনে গান করেছেন এটিই আমার জন্য বড় পাওয়া।’

তিনি জানান, অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে খুব শিগগির গানটি প্রকাশ হবে।

 

 

 

সাবিনা ইয়াসমীনের সর্বশেষ প্রকাশিত গান ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’। তার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এটি লিখেছেন মনিরুজ্জামান মনির। সুর-সংগীত পরিচালনা করেছেন মনোয়ার হোসাইন টুটুল।