NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

হলিউড তারকা ব্র্যাড পিটের বাড়িতে চুরি


খবর   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

হলিউড তারকা ব্র্যাড পিটের বাড়িতে চুরি

হলিউড তারকা ব্র্যাড পিটের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তিন চোর তার বাড়িতে ঢুকে ঘরের ভেতরের সব কিছু তছনছ করে ফেলে- এমনটাই জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ জানিয়েছে বুধবার (২৫ জুন) গভীর রাতে লস ফেলিজের ওই বাড়িতে তিন চোর ঢুকে সব কিছু একেবারে তছনছ করে ফেলেছে।

চোরেরা ওই বাড়িটিতে ঢুকেছিল জানালা দিয়ে। অভিনেতার বাড়ি লস অ্যাঞ্জেলেসের গ্রিফিথ পার্কের উল্টো দিকে। বিশাল আকৃতির গাছ দিয়ে ঘেরা বাড়িটিতে শোবার ঘর আছে তিনটি।

 


 

পুলিশ বলছে, পিট যে বাড়িটি ২০২৩ সালে কিনেছিলেন, সেটি চোরের হানা দেওয়া বাড়িটির ঠিকানার সঙ্গে মিলে যায়।

তবে বাড়িটি থেকে কী কী চুরি হয়েছে, তা জানা যায়নি। তাই ক্ষয়ক্ষতির মাত্রাও পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না।

 

পুলিশের দেওয়া তথ্য মতে, ঘটনার সময় অভিনেতা ব্র্যাড পিট বাড়িতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং নতুন সিনেমা ‘এফওয়ান’-এর লন্ডন প্রিমিয়ারে অংশ নিচ্ছেন।

এ সফরে তার সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ ও ফর্মুলা ওয়ানের সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন।

 


 

এই চুরির ঘটনা লস অ্যাঞ্জেলেসে সেলিব্রিটিদের লক্ষ্য করে সংঘটিত অপরাধের সাম্প্রতিক সংযোজন আছে কি না সে নিয়েও তদন্ত করছে পুলিশ। এর আগে অভিনেত্রী নিকোল কিডম্যান ও সংগীতশিল্পী কিথ আরবান একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। এমনকি গত মাসে ব্র্যাড পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের বাড়িতে এক ব্যক্তি গাড়ি নিয়ে জোর করে প্রবেশের চেষ্টা করেন এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।