NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সিনেপ্লেক্সে একসঙ্গে আসছে হলিউডের ৪ সিনেমা


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

সিনেপ্লেক্সে একসঙ্গে আসছে হলিউডের ৪ সিনেমা

স্টার সিনেপ্লেক্সে ২৭ জুন মুক্তি পাচ্ছে হলিউডের চারটি আলোচিত ছবি। ভিন্ন ঘরানার এই ছবিগুলোতে রয়েছে সাসপেন্স, রোমাঞ্চ, সাই-ফাই, রোবট যুদ্ধ, মৃত্যুর অভিশাপ, সাহসিকতা ও বন্ধুত্বের গল্প। ফলে সিনেপ্রেমীদের জন্য এটি যেন একদিনেই এক উৎসব।

‘মেগান ২.০’
টেকনো-থ্রিলার ঘরানার এই ছবিতে ফিরে এসেছে ভয়ঙ্কর এআই রোবট মেগান। এবার তার সামনে নতুন প্রতিপক্ষ অ্যামেলিয়া। সে আরও উন্নত, আত্মসচেতন ও ধ্বংসাত্মক। প্রথম ছবির মতো এবারও দর্শক পাবেন গা ছমছমে অনুভূতি, নৈতিক প্রশ্ন ও টানটান উত্তেজনা। এটি শুধু একটি হরর নয়, বরং এআই নীতির গভীরতায় গাঁথা এক প্রযুক্তিভিত্তিক থ্রিলার।

 

‘এফ ওয়ান’
ব্র্যাড পিট অভিনীত স্পোর্টস ড্রামা ‘এফ ওয়ান’-এ দেখা যাবে এক সাবেক রেসারের ফিরে আসার গল্প। দুর্ঘটনার কারণে বিদায় নেওয়া সেই রেসার নতুন এক তরুণ ড্রাইভারকে প্রশিক্ষণ দিতে এসে আবারও নিজের ভেতরের আগুন জ্বালিয়ে তোলেন। রেস ট্র্যাকের গতি, আবেগ, চ্যালেঞ্জ ও ক্রীড়া-রাজনীতির মিশেলে সিনেমাটি পেয়েছে দারুণ প্রশংসা।

‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’
২০১০ সালের জনপ্রিয় অ্যানিমেটেড ছবির লাইভ-অ্যাকশন রিমেক এটি। হিক্কাপ আর টুথলেসের বন্ধুত্বের গল্প এবার বাস্তব চরিত্র ও দৃশ্যায়নে। মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। বিশ্বজুড়ে আয় ২০ কোটি ডলারের বেশি।

 

বিশেষ করে আন্তর্জাতিক বাজারে ছবিটি দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। শিশু থেকে বড়দের সবার জন্যই উপযোগী এক মিষ্টি বন্ধুত্বের গল্প।

 

 

 

‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’
প্রায় এক দশক পর ফিরেছে ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজি। এবার গল্প এক পারিবারিক অভিশাপকে কেন্দ্র করে, যেখানে অতীতের এক বেঁচে যাওয়া মৃত্যু এখন খুঁজে বেড়াচ্ছে তার উত্তরসূরিকে। দুঃস্বপ্ন, দুর্ঘটনা, পূর্বাভাস আর মৃত্যুর এক ভয়াল খেলা। সব মিলিয়ে এই ছবিও দর্শককে এনে দেবে সিরিজের আগের সিনেমাগুলোর সেই চেনা শিহরণ।