NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

কনার বিচ্ছেদের সংবাদে যা বললেন সালমা


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

কনার বিচ্ছেদের সংবাদে যা বললেন সালমা

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা গতকাল (২৫ জুন) তার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ ৬ বছরের সংসার জীবনের ইতি টানার কথা জানান। তার এ স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা, জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।’ কনার সংসার জীবনের সমাপ্তির কথা জানার পর শোবিজের অনেকেই বিভিন্ন ধরনের কথা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন।

 

অন্যান্যদের মতো এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা আক্তারও তার সোশ্যাল মিডিয়ায় কনার বিচ্ছেদ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘মানুষ মারা গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কঠিন সময়ে শিল্পীদের একসঙ্গে দাঁড়িয়ে থাকা অত্যন্ত জরুরি। আমরা শিল্পী আমাদের প্রত্যেকের ওপর এরাই কিছুটা কর্তব্য চাপিয়ে দেয়। এই ক্ষণস্থায়ী দুনিয়ায়, যার যার কষ্ট, তার তার সবাই একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন।’ যদিও সালমা তার পোস্টে কারো নাম লেখেননি। কিন্তু পুরো লেখা থেকে বোঝা যায়, তিনি শিল্পী কনার এই দুঃসময়ে সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে সব সহকর্মীকে পাশে থাকার কথা বলেছেন। সালমার এ স্ট্যাটাসের সবাই প্রশংসা করছেন।

দীর্ঘ ৭ বছরের প্রেমের পর কনা ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে তাদের আর এক ছাদের নিচে বসবাস করা সম্ভব হচ্ছে না।

 

২০০০ সাল থেকে গানের ভুবনে পা রাখা কনা চলচ্চিত্র, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি সব অঙ্গনেই কাজ করছেন। অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি।

 

 

 

কনার গাওয়া সবশেষ আলোচিত গান ‘দুষ্টু কোকিল’। এটি গত রোজার ঈদে ‘তুফান’ সিনেমায় সংযোজিত হয়। গানটি শ্রোতাদের মাঝে তুমুল সাড়া ফেলে।