NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

গাঙ্গুলির চরিত্রে অভিনয়, বাংলা শিখছেন রাজকুমার রাও


খবর   প্রকাশিত:  ২৬ জুন, ২০২৫, ০৮:০৬ এএম

গাঙ্গুলির চরিত্রে অভিনয়, বাংলা শিখছেন রাজকুমার রাও

ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বর্ণময় জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকের উত্তেজনা তুঙ্গে। ‘মহারাজ’-এর চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়েও বিস্তর আলোচনার শেষে ছিল না। অবশেষে জানা গেছে, সৌরভের চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে।

এই অভিনেতাকে ভীষণ পছন্দ সৌরভের।

 

গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে খুশি অভিনেতাও। তবে পর্দায় ‘মহারাজ’-এর চরিত্র ফুটিয়ে তুলতে খানিক নার্ভাস রাজকুমার।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে সৌরভের চরিত্রে অভিনয়ের বিষয়টি কনফার্ম করেছেন অভিনেতা।

রাজকুমার বলেন, ‘আমি আসলে সত্যিই খুব নার্ভাস। এটা একটা গুরুদায়িত্ব বলা চলে। তবে হ্যাঁ, আমি কাজটার ব্যাপারে খুবই আশাবাদী। সবাই এই বায়োপিক দেখার জন্য মুখিয়ে।
এত বড় মাপের একজন মানুষের চরিত্রের জন্য আমায় ভাবা হয়েছে যে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে।’

 

জানা গেছে, সৌরভের চরিত্রের জন্য বাংলা ভাষা শেখার প্রতি জোর দিয়েছেন। স্ত্রী পত্রলেখার কাছ থেকে বেশ কিছুদিন ধরেই বাংলা উচ্চারণ রপ্ত করার চেষ্টা করেছেন তিনি। একইসঙ্গে সৌরভের ক্রিকেট জীবন থেকে শুরু করে নানা বিষয়ে পড়াশোনাও করছেন অভিনেতা। ‘মহারাজ’কে পর্দায় ফুটিয়ে তুলতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সহ বেশ কিছু বিষয়েও প্রশিক্ষণ নিতে হবে তাকে।

সব মিলিয়ে খানিক দুশ্চিন্তায় রাজকুমার।

 

সৌরভের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার জন্য যে প্রস্তুতির প্রয়োজন, সে কথা খুব ভালোভাবেই বুঝতে পারছেন অভিনেতা। তবে গোটা জার্নিটা ভীষণভাবে উপভোগ করবেন বলেও আশাবাদী রাজকুমার রাও। মুক্তির তারিখ ঠিক না হলেও সৌরভ ও রাজকুমার দুই তারকার ভক্তরাই মুখিয়ে সিনেমাটি দেখার জন্য।

এটি পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানি। প্রযোজনা করছেন লাভ রঞ্জন। সূত্র: আনন্দবাজার ও এই সময়।