NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ইরান আমার মায়ের হাত, ঘুমপাড়ানি গান : মান্দানা


খবর   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ইরান আমার মায়ের হাত, ঘুমপাড়ানি গান : মান্দানা

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে আবারও রক্ত ঝরছে। ইরান-ইসরাইল সংঘাতের মাঝখানে এবার ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। হামলা-পাল্টা হামলায় ধ্বংস হচ্ছে অবকাঠামো, প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। এই ভয়াবহতার প্রেক্ষাপটে নিজের দেশ ইরানের জন্য গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডে কাজ করা ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি।

গতকাল রোববার (২২ জুন) এক আবেগঘন সামাজিকমাধ্যম পোস্টে তিনি আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আমেরিকার জন্যই জ্বলছে আমার দেশ। আমি কীভাবে ঠিক থাকব বলুন তো? সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। শুধু ইরান কিংবা ফিলিস্তিনে নয়, আমাদের চারপাশেই রক্ত ঝরছে। আমেরিকা ও ইসরাইল একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছে, কিন্তু বিশ্ব চুপ করে দেখছে।’

 

ইরান আমার মায়ের হাত, ঘুমপাড়ানি গান : মান্দানা

মান্দানা জানান, তিনি বর্তমানে ইরানের বাইরে থাকলেও তার মন পড়ে আছে দেশের মাটিতে। পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এই অভিনেত্রী বলেন, ‘আমার মা, ভাই, ভাইপো-ভাইজিরা সবাই ইরানে। একটি ভুল তাদের প্রাণ নিয়ে নিতে পারে। আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ আমরা যুদ্ধ দেখে বড় হয়েছি। কিন্তু এটা আর কতদিন?’

 

তিনি আরও লেখেন, ‘নিজেকে খুব অসহায় লাগছে। আমার দেশ জ্বলছে, আর গোটা বিশ্ব ব্যাখ্যা খুঁজছে। কেউ চোখ ফিরিয়ে নিচ্ছে, আবার কেউ উল্লাস করছে। ইরান শুধু একটা দেশ না, এটা আমার শেকড়। ইরান আমার মায়ের হাত। ধুলোর মাঝে যেন জুঁইফুলের গন্ধ। যেন ঘুমপাড়ানি গান। সেই ইরানেরই মৃত্যু হচ্ছে। আমি সত্যি ভালো নেই। তাই চুপ করে বসে থাকবেন না। দয়া করে সাহায্য করুন। প্রতিবাদ করুন। নীরবতা মানে হচ্ছে অন্যায়ের সঙ্গী হয়ে যাওয়া।’

 

 

 

বলিউডে ‘কেয়া কুল হ্যায় হাম’, ‘ভাগ জনি’, ‘রয়’-এর মতো ছবিতে অভিনয় করেছেন মান্দানা কারিমি। ‘বিগবস’-এও নজর কেড়েছিলেন অভিনেত্রী।