NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

কেন দাম কমেছে রাশমিকার


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৫, ১১:০৬ এএম

কেন দাম কমেছে রাশমিকার

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা। বর্তমানে একের পর এক ছবিতে অভিনয় করে নিজেকে প্যান-ইন্ডিয়া নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিশেষ করে ‘পুষ্পা ২’ ছবিতে অভিনয়ের পর তার জনপ্রিয়তা আরও বেড়েছে।

এই ছবির জন্য তিনি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এ তথ্য প্রায় সবারই জানা। তবে সাম্প্রতিক সময়ে তার পারিশ্রমিক হ্রাস পেয়েছে বলে গুঞ্জন উঠেছে। যা নিয়ে এবার সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।

 

‘পুষ্পা ২’-এর বিপুল সাফল্যের পর রাশমিকা অভিনয় করেছেন ‘ছাভা’ নামের একটি ঐতিহাসিক ছবিতে। সেখানে তার সহশিল্পী ছিলেন ভিকি কৌশল। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন মাত্র ৪ কোটি রুপি। এরপর সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ ছবিতে অভিনয় করেন তিনি ৫ কোটি রুপিতে।

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘কুবেরা’ ছবিতে তার পারিশ্রমিক আবারও কমে আসে। এই ছবির জন্য তিনি পেয়েছেন ৪ কোটি রুপি।

 

পারিশ্রমিক হ্রাস হওয়া নিয়ে রাশমিকার ভক্তদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই জানতে চাচ্ছেন, এমন উল্টো ধারা কেন? ‘পুষ্পা ২’-এর মতো ব্লকবাস্টার হিটের পর কেন তার পারিশ্রমিক কমে গেল?

‘কুবেরা’ ছবিতে রাশমিকা অভিনয় করেছেন সামীরা চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন শেখর কাম্মুলা। ২০ জুন মুক্তি পাওয়া এই ছবিতে রাশমিকার সহশিল্পী ছিলেন দক্ষিণ ভারতের দুই শক্তিশালী অভিনেতা নাগার্জুনা এবং ধানুশ। মুক্তির পর থেকেই ছবিটি ভালো প্রশংসা পাচ্ছে। বিশেষ করে এক ভবঘুরে চরিত্রে ধানুশের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

রাশমিকা বর্তমানে কাজ করছেন একাধিক চলচ্চিত্রে। এর মধ্যে রয়েছে হিন্দি ছবি ‘থামা’। এতে তার বিপরীতে থাকবেন আয়ুষ্মান খুরানা। পাশাপাশি রয়েছে ‘দ্য গার্লফ্রেন্ড’ ও ‘ককটেল ২’-এর মতো ছবি। শোনা যাচ্ছে, তিনি আবারও জুটি বাঁধতে পারেন বিজয় দেবরাকোন্ডার সঙ্গে।

 

 

 

সব মিলিয়ে, পারিশ্রমিক কমে গেলেও রাশমিকা মন্দানা এখনও রয়েছেন আলোচনার কেন্দ্রে। চরিত্রনির্ভর অভিনয়ে আগ্রহী এই অভিনেত্রীর পরবর্তী যাত্রা ঘিরে আগ্রহে ভরা তার ভক্ত-অনুরাগীরা।