NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

শাহরুখের মান্নাতে অবৈধ সংস্কারের অভিযোগ


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৫, ১০:০৬ এএম

শাহরুখের মান্নাতে অবৈধ সংস্কারের অভিযোগ

শাহরুখের মুম্বাইয়ের ‘মান্নাত’ অনুরাগীদের কাছে দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত। কিন্তু বর্তমানে কিং খান নিজের বাড়ি ছেড়ে অন্য একটি ভাড়া বাড়িতে অবস্থান করছেন। তবে ‘মান্নাত’র সামনে তার অনু আনাগোনা এখন বন্ধ রয়েছে। কারণ শাহরুখের বাড়িটি রয়েছে সংস্কার করা হচ্ছে। কিন্তু এর মধ্যেই শোনা যাচ্ছে অন্য একটি অভিযোগ।

মান্নাতে নাকি চলছে অবৈধ সংস্কার, এ অভিযোগ শোনার পরেই অভিনেতার বাড়িতে আসেন বিএমসি এবং বনবিভাগের কর্মকর্তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তারা। তবে এ ব্যাপারে কর্মকর্তাদের আশ্বস্ত করে অভিনেতার ম্যানেজার পূজা দাদলানি জানিয়েছেন, যে সংস্কার করা হচ্ছে তা সম্পূর্ণ অনুমতি মেনেই করা হচ্ছে। বাড়ি সম্পর্কিত সব নথি যথাযথভাবে জমা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

 

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’কে পূজা বলেন, ‘সব নির্দেশনা মেনেই কাজ করা হয়েছে। কোনো অভিযোগ নেই। অন্যদিকে বন বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সংস্কার অনুমতি সম্পর্কে একটি অভিযোগ পাওয়ার পর আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় তথ্য, নথি জমা নেওয়া হবে।

সাবেক আইপিএস অফিসার এবং আইনজীবী ওয়াইপি সিং অভিযোগ করার পরেই শাহরুখের বাড়িতে হানা দেন বন বিভাগের কর্মকর্তারা। অভিযোগকারীর অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালে নগর ভূমি সীমা আইন কার্যকর থাকায় বড় অ্যাপার্টমেন্ট তৈরি করা সম্ভব ছিল না। কিন্তু এ আইনি বাধা অতিক্রম করার জন্য শাহরুখ এবং গৌরী বিএনসির কাছ থেকে ১২টি ছোট ছোট ফ্ল্যাটের অনুমোদন চেয়েছিলেন।

 

 

 

অনুমোদন পাওয়ার পর ১২টি ছোট ছোট ফ্ল্যাট, যা মূলত নগর ভূমি সীমা আইনের অধীনে গণ আবাসনের জন্য তৈরি ছিল, সেটি পরে অভিনেতার পরিবারের জন্য একটি বিলাসবহুল আবাসনে পরিণত হয়। অভিযোগকারীর অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে শাহরুখকে।