NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৫, ১০:০৬ এএম

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন

দেশের ‘ফ্যাশন ফটোগ্রাফির’ পরিচিত মুখ চঞ্চল মাহমুদ মারা গেছেন। শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

 

চয়নিকা চৌধুরী তার ফেসবুক পোস্ট লিখেছেন, চঞ্চল মাহমুদ ভাইয়ের শেষ ইচ্ছায় কাল দুপুর ১২টায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে নেওয়া হবে। তারপর বনানী কবরস্থান দাফন কর হবে।

বেশ কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। চারদিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

 

সাড়ে চার দশকের বেশি সময় ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন চঞ্চল মাহমুদ। দেশে ফ্যাশন ফটোগ্রাফিতে তিনি পরিচিত মুখ।

‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে তার একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তার ছবি নিয়ে বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে। তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সঙ্গেও যুক্ত।

বাংলাদেশের অনেক মডেল ও অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ার শুরুতে তার ক্যামেরার ফ্রেমেই প্রথম পরিচিতি পায়। তার মৃত্যুতে দেশের আলোকচিত্র ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।