NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

স্ত্রীকে নিয়ে রণবীরের ‘আপত্তিকর’ মন্তব্য!


খবর   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৫, ০৭:২৩ এএম

>
স্ত্রীকে নিয়ে রণবীরের ‘আপত্তিকর’ মন্তব্য!

পাঁচ বছরের প্রেমকে পূর্ণতা দিয়ে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পর কাঙ্ক্ষিত সুখবরও দিয়েছেন। সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। এদিকে আগামী মাসেই মুক্তি পাচ্ছে এ জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। তাই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।

অন্তঃসত্ত্বা হলেও আলিয়া ভাট ঘরে বসে থাকছেন না। বরং স্বামীর সঙ্গে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সিনেমার প্রচারণায় কথা বলছেন। তেমনই একটি অনুষ্ঠানে সম্প্রতি অংশ নেন রণবীর-আলিয়া। সেখানে স্ত্রীকে নিয়ে রণবীর এমন এক মন্তব্য করে বসলেন, যা নিয়ে নেটিজেনের ঘোর আপত্তি।

অনুষ্ঠানে সিনেমার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন রণবীর ও আলিয়া। এক ফাঁকে আলিয়ার মাতৃত্বকালীন স্থূল দেহ নিয়ে রসিকতা করে ফেলেন অভিনেতা। মাতৃত্ব নিয়ে আলিয়াকে প্রশ্ন করা হয়। তিনি যখন সেটার জবাব দিচ্ছিলেন, এর ফাঁকেই রণবীর বলে ওঠেন, ‘একজন তো দিন দিন ছড়িয়ে পড়ছে!’

আলিয়া অবশ্য মজার ছলে নিয়ে কথাটি হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু নেটনাগরিকেরা সহজভাবে নেননি। তারা রণবীরকে নানাভাবে কটাক্ষ করছেন। কেউ কেউ তো এ-ও বলে দিচ্ছেন, রণবীর ভালো বাবা হতে পারবেন না!

প্রসঙ্গত, বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুনা, মৌনি রায়সহ আরও অনেকে। বিশাল বাজেটের এই সিনেমা আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে।