NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আমাকে কালা জাদু করা হয়েছিল : মিষ্টি জান্নাত


খবর   প্রকাশিত:  ১২ জুন, ২০২৫, ১০:০৬ এএম

আমাকে কালা জাদু করা হয়েছিল : মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই তানিন সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। স্বামীর অনুমতি সাপেক্ষে গতকাল তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।

 

তানিনের অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার একটি পোস্ট। যা তিনি ১৯ মে করেছিলেন। যেখানে তাবিজ-কুফরির প্রতি একসময়ের অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা উল্লেখ করেন নায়িকা। কেননা তিনি এর শিকার বলে মনে করতেন।

 

১৯ মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ-কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গও আনেন তানিন সুবাহ। সেটি নিয়েই এখন নেটিজেনদের মধ্যে আলোচনা। ফেসবুক পোস্টে তানিন সুবাহ লেখেন, ‘কোনো দিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি।

 

সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ? ঘরের আনাচে-কানাচে কত কী যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসব এর ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না।

 

এই পোস্টের কিছুদিন পরেই তানিন সুবহা অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। ফলে তাঁর এই পোস্ট নিয়ে বেশ চর্চা হচ্ছে। ঠিক এমনই সময় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত একই অভিযোগ তুললেন। 

এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত বলেন, ‘আমাকে ২০১৭ সালে কালা জাদু করা হয়েছিল। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার সমস্ত শরীরে পানি জমে ছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল। একের পর এক সিনেমা ছিল। তার পর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি।’

ঢাকাই সিনেমার এই অভিনেত্রী বলেন, ‘আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে। তারা বারবার চায় আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে। কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে। আবারও আমার পিছে লেগেছে ওরা।’

যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো ডায়েরিতে লিখে রেখেছেন জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘নামগুলো আমার ডায়েরিতে আছে।’