NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

সালমান খান স্যাডিস্টিক সিক, লিখলেন তার প্রাক্তন প্রেমিকা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৫ পিএম

>
সালমান খান স্যাডিস্টিক সিক, লিখলেন তার প্রাক্তন প্রেমিকা

সালমান খানের পোস্টার শেয়ার করে বিস্ফোরক মন্তব্য করেছেন তার প্রাক্তন প্রেমিকা সোমি আলি। সবার উদ্দেশে তার অনুরোধ, ওকে পুজো করা বন্ধ করুন।

সোমি আলির সঙ্গে সালমান খানের সম্পর্কের কথা একটা সময় বেশ চর্চিত ছিল বলিউডে। এদিনের পোস্টে তিনি সরাসরি সালমানের নাম নেননি। তবে তাঁর পোস্টের ক্যাপশন দেখে অনেকেই মনে করছেন অভিযোগের তী সালমান খানের দিকেই। 

সালমানের সুপারহিট ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, একটা নারী নিগ্রহকারী। শুধু আমাকে না, সকলকেই নিগ্রহ করেছে। দয়া করে ওকে পুজো করা বন্ধ করুন। ও একটা ‘স্যাডিস্টিক সিক’। আপনাদের কোনো ধারণাই নেই। 

‘স্যাডিস্টিক’ কথাটির অর্থ হলো, এমন একজন নির্দয় মানুষ যে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, ইচ্ছে করে অন্যের জীবন দুর্বিষহ করে তোলে। এছাড়া পোস্টে ‘ওমেন বিটার’ শব্দটিও ব্যবহার করেছেন সোমি। যার অর্থ হল, মেয়েদের মারধর করা।

এখন প্রশ্ন হলো, কাকে এমন সাংঘাতিক বিশেষণে ভূষিত করলেন সোমি? তাঁর পোস্টের ছবিতে সালমান খান ছাড়াও রয়েছেন ভাগ্যশ্রী, ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র নায়িকা। কিন্তু সোমির নিশানায় ছিলেন একজন পুরুষ। অনেকেই বলছেন সালমানের কথাই বলতে চেয়েছেন সোমি আলি।  

এই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির একটি গানের দৃশ্য পোস্ট করেই এর আগে একই ধরনের কথা লিখেছিলেন সোমি আলি। বলেছিলেন, ‘বলিউডের হার্ভে উইনস্টেইন! তোমার মুখোশ একদিন ঠিক খুলবে। যে নারীদের তুমি নিগ্রহ করেছ তারা সকলে একদিন ঠিক সামনে আসবে আর সব কিছু ফাঁস করে দেবে। ঠিক ঐশ্বর্য রাই বচ্চনের মতো।’ 

তবে এতকিছু বললেও সরাসরি সালমনের নাম করেননি সোমি।